Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত
জাতীয় স্লাইডার

সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

By Arif Armanমে 18, 2026Updated:মে 18, 20262 Mins Read

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের বাড়ি কুমিল্লা জেলায়। গত শুক্রবার রাতে জেদ্দা-রিয়াদ মহাসড়কের আফিফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– নুরে আলম ও ইউনুস মিয়া।
সড়ক দুর্ঘটনা

Advertisement

নিহত নুরে আলম (৪২) নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের বাসুদাই গ্রামের মৃত খলিলুর রহমান সওদাগরের ছেলে। নিহত ইউনুস মিয়া (৪৮) চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ার গ্রামের সাবির আলীর বড় ছেলে। গত শনিবার পরিবারের কাছে তাদের মৃত্যুর খবর আসে।

জানা যায়, নুরে আলম ও ইউনুস মিয়া সৌদি আরবের রিয়াদে যৌথ ব্যবসা পরিচালনা করতেন। গত শুক্রবার জেদ্দা থেকে দোকানের মালপত্র নিয়ে রিয়াদে ফেরার পথে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। চালকসহ আহত হয় আরও দুজন। এবারের কোরবানির ঈদে নুরে আলম ও ইউনুসের দেশে আসার কথা ছিল। তারা দুজনই বন্ধু ছিলেন। এই ঘটনায় উভয় পরিবারে চলছে আহাজারি।

সৌদি আরবে অবস্থানরত প্রবাসী ও নিহত নুরে আলমের ভাগনে মনির হোসেন জানান, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তাঁর মামা নুর আলম ও তাঁর বন্ধু ইউনুস মিয়া এবং একজন সৌদি নাগরিক মারা গেছেন। গাড়ি চালকের অবস্থাও আশঙ্কাজনক।

নিহত নুরে আলমের স্ত্রী সুমি আক্তার বলেন, ‘আমাদের পরিবারের ছয়জনের ভরণপোষণ চলত স্বামীর উপার্জনে। স্বামীকে হারিয়ে আমরা এখন দিশেহারা। কীভাবে চলবে সংসার তা ভাবতে পারছি না। আমার স্বামীর লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা চাই।’

একই দুর্ঘটনায় নিহত ইউনুস মিয়ার চার মাসের ছেলে সন্তানকে এক নজর দেখতে কোরবানির ঈদে দেশে আসার কথা ছিল। তাঁর প্রবাস জীবনের ২৪ বছরে এবারই প্রথম কোরবানির ঈদ স্বজনের সঙ্গে করার কথা ছিল। এই উপলক্ষে কেনাকাটা ও বিমানেরও টিকিট কেটে রেখেছিলেন তিনি।

তাঁর ছোট ভাই ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক মারুফ জানান, তাঁর বড় ভাই তাদের পরিবারের অভিভাবক ছিলেন। তাঁর স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে। প্রবাসে যাওয়ার পর তিনি একাধিকবার দেশে এলেও কখনও পরিবারের সঙ্গে কোরবানির ঈদ করতে পারেননি। এবারই প্রথম তিনি কোরবানির ঈদ করতে ২৭ মে দেশে আসার জন্য বিমানের টিকিটও কেটে রেখেছিলেন। তাঁর ছোট ছেলের বয়স মাত্র চার মাস, তাকেও তিনি প্রথমবারের মতো দেখার জন্য উদ্বিগ্ন ছিলেন। দুর্ঘটনায় তাঁর মৃত্যুতে পরিবারের সবাই মানসিকভাবে ভেঙে পড়েছেন।

কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। সরকারি প্রক্রিয়ায় লাশ দেশে আনার জন্য জেলা প্রশাসন থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    পরীক্ষার ফি

    প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি চালুর সিদ্ধান্ত

    জুন 14, 2026
    আবহাওয়া

    সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

    জুন 14, 2026
    ঝড়ের আভাস

    সন্ধ্যার মধ্যে ১০ জেলায় ঝড়ের আভাস

    জুন 14, 2026
    Latest News
    পরীক্ষার ফি

    প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি চালুর সিদ্ধান্ত

    আবহাওয়া

    সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

    ঝড়ের আভাস

    সন্ধ্যার মধ্যে ১০ জেলায় ঝড়ের আভাস

    বড় পতন

    যে কারণে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

    সরিয়ে ফেলা

    কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

    সীমান্তে উত্তেজনা

    পুশইনে বিএসএফকে ব্যর্থ করে দিচ্ছে বিজিবি, সীমান্তে উত্তেজনা

    জেল আপিল

    শিশু রামিসা হত্যা: জেল আপিল করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি

    ফের উত্তাল

    সরকারবিরোধী বিক্ষোভে ফের উত্তাল ইসরায়েল

    বৈঠক করবেন

    আগামী সপ্তাহে বৈঠকে বসছেন ট্রাম্প-মোদি

    চুক্তি

    আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

     

    Inews

    ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa