Advertisement
জুমবাংলা ডেস্ক : সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে এগিয়ে নিতে বাংলাদেশে সৌদি আরবের আরও বিনিয়োগ প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত গণভবনে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ কথা জানান।

এ সময় সৌদি রাষ্ট্রদূত সে দেশের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ অভিনন্দন বার্তা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

সকালে সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আলদুহাইলান সরকার প্রধান হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর কাছে সে দেশের যুবরাজ সালমানের অভিনন্দন বার্তা হস্তান্তর করেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, সৌদি আরব এবং দেশটির জনগণ বাংলাদেশের হৃদয়ের খুব কাছের। সৌদি আরব সব সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সহযোগিতার অঙ্গীকার করেন।

সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের সব বিভাগে একটি করে মসজিদ ও ইসলামী ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠার ইচ্ছা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী ঢাকায় একটি ইনস্টিটিউট স্থাপনের জন্য উপযুক্ত স্থান খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলেন।

সৌদি রাষ্ট্রদূত বলেন, আগামী দিনে হজ ও ওমরা হজের প্রক্রিয়া আরও সহজ করতে তারা ব্যবস্থা নিচ্ছেন। দুই দেশের ক্রীড়া ও সংস্কৃতিতে সহযোগিতা বাড়ানোর কথাও বলেন তিনি। রাষ্ট্রদূত অন্য পেশাদারদের পাশাপাশি বাংলাদেশ থেকে চিকিৎসাকর্মীদের নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

‘ভারতের অন-অ্যারাইভাল ভিসা পাওয়ার ক্ষেত্রে ভালো সংবাদ পাব’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.