
কুলিং অফের মারপ্যাঁচে পড়ে সৌরভদের যাতে এক বছরেরও কম সময়ে সরে যেতে না হয়, সে কারণেই বিসিসিআই সংবিধান সংশোধন করতে পারে। এমন সম্ভাবনা নিয়ে জল্পনা চলছে ভারতীয় ক্রিকেটাঙ্গনে। বোর্ডের পরবর্তী এজিএমে সংবিধান সংশোধন নিয়ে আলোচনাও হবে। এ প্রসঙ্গেই গম্ভীর নিজের মতামত ব্যক্ত করেন। যদিও গম্ভীর এটাও মনে করেন যে, বোর্ডের সংবিধান সংশোধনের মাধ্যমে লোধা কমিটির অসাধারণ কাজকে পুরোপুরি বাতিল করে দেওয়া উচিত নয়।
ভারতের হলে ২৪২টি আন্তর্জাতিক ম্যাচ খেলা গম্ভীর বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি নিজে কুলিং-অফের সমর্থক নই। এটা আমি আগেও বলেছি এবং আবারও বলছি যে, সৌরভ গাঙ্গুলীর মতো ব্যক্তিত্বের প্রয়োজন আছে ভারতীয় ক্রিকেটে। এমন ব্যক্তিত্বের শুধু ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিই আলাদা নয়, বরং একটা বৃহত্তর লক্ষ্য রয়েছে। উন্নতির লক্ষ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। নিজেদের শক্তির পাশাপাশি দূর্বলতাটাও এরা বোঝে এবং সেটাকে মিটিয়ে ফেলার চেষ্টা করে। যদি দাদাকে ১০ মাস পরে সরে যেতে হয়, সেটা অত্যন্ত লজ্জার হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



