Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home স্কটল্যান্ডের বিপক্ষে নামিবিয়ার সহজ জয়
ক্রিকেট (Cricket) খেলাধুলা

স্কটল্যান্ডের বিপক্ষে নামিবিয়ার সহজ জয়

By Saiful IslamOctober 27, 20212 Mins Read
Advertisement


স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দাপটের সাথে বাংলাদেশ দলকে হারানো স্কটল্যান্ডকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসে সুপার টুয়েলভের ম্যাচে ৪ উইকেটে হারিয়েছে দক্ষিণ-পশ্চিম আফ্রিকার ছোট একটি দেশ নামিবিয়া।

বুধবার (২৭ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয় পায় নামিবিয়া। ।

শুরুতে নামিবিয়ার বোলারদের আগুনে বোলিংয়ে ৮ উইকেটে ১০৯ রানেই আটকে যায় স্কটিশরা। নামিবিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১১০ রান। ​জবাবে ৬ উইকেট হারিয়ে ৫ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌছে নামিবিয়া। ১৯.১ ওভারে ১১৫ রান তোলে নামিবিয়া।

স্কটিশরা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তিনটি ম্যাচেই জিতে মূল পর্বে পৌঁছেছিল। কিন্তু গত সোমবার আফগানিস্তানের বিপক্ষে ১৩০ রানের ব্যবধানে হেরেছিল রিচি ব্যারিংটনরা। এই ম্যাচেও হারের স্বাদ পেল ব্যারিংটনদের।

জয়ের লক্ষ্যে নেমে ক্রেইগ উইলিয়ামস ও মাইকেল ফন লিঙ্গেনের ২৮ রানের জুটি থামান সাফইয়ান শরিফ। ২৪ বলে ১৮ করে সাজঘরে ফেরেন লিঙ্গেন। নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসা জেন গ্রিনকে ব্যক্তিগত ৯ রানে ফেরান ক্রিস গ্রেভস। এক পাশে থাকা ওপেনার উইলিয়ামস ফেরেন ব্যক্তিগত ২৩ রানে।

উইকেট পড়তে থাকলেও ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগোচ্ছিল নামিবিয়া। দলটির তারকা অলরাউন্ডার ডেভিস উইসের ১৪ বলে ১৬ রানের ইনিংসে জয়ের ধারে পৌঁছে যায় তারা। শেষের দিকে ২৩ বলে অপরাজিত ৩২ রানের ইনিংসে সহজ জয় নিশ্চিত করেন জেজে স্মিট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ২ রান তুলতেই ৩ উইকেট হারায় স্কটিশরা। মানসি, ম্যাকলয়েড ও ব্যারিংটনের বিদায়ের চাপ সামলাতে না সামলাতেই দলীয় ১৮ রানে ক্রেগ ওয়ালেসকে হারায় স্কটল্যান্ড। এরপর দলের হাল ধরেন ম্যাথু ক্রস ও মিচেল লিস্ক। কিন্তু ম্যাথু ক্রসের(১৯) বিদায়ে ভাঙে ৩৯ রানের জুটি। এরপর গ্রিভসকে নিয়ে ৩৬ রানের জুটি গড়ে লিস্ক।

দলীয় ৯৩ রানে বিদায় নেন মিচেল লিস্ক। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান এসেছে তার ব্যাট থেকেই। শেষ বলে গ্রিভস আউট হন ব্যক্তিগত ২৫ রানে। এতে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে স্কটল্যান্ডের সংগ্রহ ১০৯ রান।

নামিবিয়ার পক্ষে ৪ ওভারে মাত্র ১৭ রানের খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট নেন ট্রাম্পলম্যান। এছাড়া ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে দুটি উইকেট নেন জানে ফ্রাইলিঙ্ক।

স্কটল্যান্ডের গত ম্যাচে আঙুলে চোট পাওয়ার কারণে আজকের ম্যাচে নেতৃত্বে ছিলেন না কাইল কোয়েটজার।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

February 5, 2026
মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

February 5, 2026
ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

February 5, 2026
Latest News
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

পাকিস্তান

ম্যাচ বাতিলের শাস্তি নিয়ে উদ্বিগ্ন নয় পাকিস্তান

না খেলার সিদ্ধান্ত

বাংলাদেশকে সমর্থন জানিয়েই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.