আন্তজাতিক ডেস্ক : স্কুল ছুটি হওয়ার পর তাড়াহুড়ো করে নামছিল শিক্ষার্থীরা। হুড়োহুড়ির মধ্যে সিঁড়িতে পদদলিত হয়ে মৃত্যু হয় ১৪ শিক্ষার্থীর। সোমবার (০৩ ফ্রেব্রুয়ারি) কেনিয়ায় এ ঘটনা ঘটেছে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) সোমবার এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়েছে, সোমবার বিকালে রাজধানী নাইরোবির উত্তর-পশ্চিমাঞ্চলে এই ঘটনাটি ঘটেছে।
কাকামেগা প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় সময় প্রায় ৫টার দিকে শিশুরা স্কুল ছুটির পর ক্লাস থেকে বের হয়ে বাসায় ফেরার সময় পদদলনের ঘটনাটি ঘটে।
কেনিয়ার শিক্ষামন্ত্রী জর্জ মগোহা বলেন, সন্তান হারানো খুব বেদনাদায়ক। যেসব বাবা-মা সন্তান হারিয়েছেন, তাদের সমবেদনা।
কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, স্কুল ছুটির পর শিক্ষার্থীরা সরু একটি সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামার সময় সেটি ভেঙে পড়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


