Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় রমজানে স্টলজুড়ে ইফতারি, বেচাকেনায় ব্যস্ত দোকানিরা
জাতীয়

রমজানে স্টলজুড়ে ইফতারি, বেচাকেনায় ব্যস্ত দোকানিরা

By Md Eliasফেব্রুয়ারি 24, 20263 Mins Read

রমজানের প্রথম দিন থেকেই রাজধানী উত্তরার আবাসিক এলাকার মোড়ে মোড়ে বসেছে ইফতার সামগ্রী বেচাকেনার স্টল। প্রতিদিন বিকালে সড়কের পাশে অস্থায়ী স্টল, ভ্যান ও টেবিলে ইফতারি আইটেম সাজিয়ে বসেন বিক্রেতারা। ছোলা, পিঁয়াজু, বেগুনি, আলুর চপ, ডালপুরি, হালিম, মুড়ি-মাখা, খেজুর, শরবত ও জিলাপিসহ নানা ধরনের খাবার কিনতে ভিড় করছেন উত্তরার আবাসিক এলাকার বাসিন্দারাও।

স্টলজুড়ে ইফতারি

Advertisement

সরেজমিনে ঘুরে দেখা যায়, উত্তরা ৩, ৪, ৭, ৯ ও ১১ নম্বর সেক্টরের বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে প্রতিদিন বিকাল ৩টার পর থেকে শুরু হয় ইফতার বেচাকেনা। বিশেষ করে আসরের নামাজের পর অফিস ছুটির সময় সড়কের পাশে দাঁড়িয়ে রোজাদারদের ইফতার কেনার দৃশ্য বেশ চোখে পরার মতো। ক্রেতারা বলছেন, বাসায় তৈরি ইফতারের সঙ্গে বাইরে থেকে অতিরিক্ত কিছু আইটেম যোগ করতেই ইফতারের দোকানে আসা। আর এতেই প্রতিদিন ইফতারের আগ পর্যন্ত ইফতারি বিক্রিতে ব্যস্ত সময় পার করেন দোকানিরাও।

এলাকাঘুরে দেখা যায়, ইফতার আইটেম বেচাকেনায় সবচেয়ে জমজমাট উত্তরা ১১ নম্বর সেক্টর জমজম টাওয়ার এলাকা। আশপাশে একাধিক আবাসিক সেক্টরের বাসিন্দাদের বসবাস ও বিভিন্ন অফিস-ব্যবসা প্রতিষ্ঠান থাকায় গড়ে ওঠেছে একাধিক ইফতার স্টল। এছাড়াও ৩ নম্বর সেক্টরের ২নং রোড, ১২ নম্বর সেক্টর খালপার, উত্তরা রাজলক্ষী ৪ নম্বর সেক্টরের বিভিন্ন মোড়ে মোড়ে গড়ে ওঠা স্টলগুলোতে জমজমাট এবারের ইফতার কেনাবেচা।

জমজম টাওয়ারের পেছনের গলির ইফতার বিক্রেতা মো. রফিকুল আলম যুগান্তরকে বলেন, রমজান শুরুর পর থেকেই বিক্রি ধীরে ধীরে বাড়ছে। প্রতিদিন দুপুরের পর প্রস্তুতি শুরু করি। ছোলা, পিঁয়াজু আর বেগুনির চাহিদা সবচেয়ে বেশি। বিকাল ৪টার পর ভিড় বাড়ে। ইফতারের ৩০ মিনিট আগে সবচেয়ে বেশি বিক্রি হয়। আলহামদুলিল্লাহ। প্রতিদিন ৬ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। পাশেই রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে হালিম বিক্রেতা আব্দুল মালেক জানান, সকাল ৮টা থেকে রান্না শুরু করি। গরুর মাংস, ডাল ও মসলা দিয়ে বড় পাত্রে হালিম প্রস্তুত করা হয়। বিকাল ৪টার পর বিক্রি শুরু করি। প্রতি বাটি হালিমের দাম ২৫০ থেকে শুরু এবং ৫০০ টাকা পর্যন্ত।

উত্তরা ১১ নম্বর সেক্টর কেন্দ্রীয় মসজিদের উলটোপাশে জিলাপি বিক্রেতা সাইফুল ইসলাম বলেন, দুপুর ২টা থেকে জিলাপি বানানো শুরু করি। অনেকে গরম জিলাপি পছন্দ করেন। তাই অর্ডার অনুযায়ী বানাই। প্রতিদিনের বিক্রির ব্যাপারে জানতে চাইলে সাইফুল জানান, প্রতিদিন ৮০ থেকে ১০০ কেজি পর্যন্ত জিলাপি বিক্রি করি। আলহামদুলিল্লাহ। বাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে খরচ বেশি হয়।

এদিকে, ইফতার কিনতে আসা ১১ নম্বর সেক্টরের ২নং রোডের বাসিন্দা শাহিন মিয়া যুগান্তরকে বলেন, বাসায় সবকিছু তৈরি করা সম্ভব হয় না। হালিম বা জিলাপি বাইরে থেকে কিনলে সময় বাঁচে। তাই জিলাপি কিনতে এসেছি।

৯ নম্বর রোডের ৩৮নং বাড়ির বাসিন্দা সৈয়দ আসাদুজ্জামান বলেন, বাসায় গ্যাস না থাকায় বেশিরভাগ সময়ই বাইরে থেকে ইফতার কিনি। পরিবারে ৭ জন সদস্য রয়েছে। প্রতিদিন ইফতার কিনতে ন্যূনতম ৪০০ টাকা লাগে।

কৃষকের জমির সরিষা কেটে নিলেন যুবদল নেতা

তবে রাস্তার পাশে খোলা জায়গায় ইফতার কেনাবেচায় স্বাস্থ্যঝুঁকি প্রকাশ করে সেক্টরের ৮ নম্বর রোডের বাসিন্দা নাজমা আক্তার বলেন, খোলা জায়গায় খাবার বিক্রি হয়। অনেক সময় ধূলাবালি পড়ে। তবুও প্রয়োজনের কারণে কিনতে হয়। তবে দোকানগুলোর আরও বেশি ঢাকনা দিয়ে খাবারগুলো ঢেকে রাখা উচিত। বিক্রেতারাও বলছেন, সর্বোচ্চ স্বাস্থ্যকর পরিবেশ বজায় রেখেই ইফতার আইটেম বিক্রি করছেন তারা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জুন 19, 2026
সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

জুন 19, 2026
শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

জুন 19, 2026
Latest News
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa