Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home স্ত্রীর মৃত্যুর কথা শুনে হাসপাতাল থেকে পালালেন স্বামী
ঢাকা বিভাগীয় সংবাদ

স্ত্রীর মৃত্যুর কথা শুনে হাসপাতাল থেকে পালালেন স্বামী

By Shamim RezaOctober 7, 20202 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝর্ণা বেগম (২৫) নামের এক গৃহবধূর মৃত্যুর কথা শুনে হাসপাতাল থেকে পালিয়েছেন স্বামী আসিফ ও তার স্বজনরা।

বুধবার (০৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। ঝর্ণা বেগম উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা গ্রামের আসিফ শেখের স্ত্রী।

ঝর্ণার পাঁচ মাসের একটি সন্তান রয়েছে। একই উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতিমোহন গ্রামের সোহরাব হোসেনের মেয়ে ঝর্ণা।

জানা গেছে, পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে সকালে বিষপান করেন ঝর্ণা। তাকে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্বামী আসিফ শেখ ও স্বজনরা লাশ রেখে পালিয়ে যান। সংবাদ পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তবে ঝর্ণার ভাই ও পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে নির্যাতন করে ঝর্ণাকে হত্যা করা হয়। পরে মুখে বিষ ঢেলে তাকে হাসপাতালে আনা হয়।

ঝর্ণার ভাই রায়হান বলেন, দুই বছর আগে উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা গ্রামের আসিফ শেখের সঙ্গে ঝর্ণার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য বিভিন্ন সময় তাকে মারধর ও নির্যাতন করা হয়। গত বছর যৌতুকের সব টাকা পরিশোধ করে দিয়েছি আমরা।

কিস্তির টাকা পরিশোধ না করাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে ও বুধবার সকালে ঝর্ণাকে তার স্বামী বেধড়ক মারধর করে। নির্যাতনের পর ঝর্ণার মুখে বিষ ঢেলে হাসপাতালে নেয়া হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই আমরা।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাফিন জব্বার বলেন, হাসপাতালে আনার পর ওই গৃহবধূকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। নাক, মুখ ও কপালসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে গৃহবধূর। যার কারণে মারা যাওয়ার পর পুলিশকে খবর দেয়া হয়। এর আগেই স্বজনরা পালিয়ে যান।

বালিয়াকান্দি থানা পুলিশের ওসি তারিকুজ্জামান বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে গৃহবধূ ঝর্ণার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি। হাসপাতাল থেকে মৃতের স্বজনরা পালিয়ে গেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

February 5, 2026
Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

February 5, 2026
Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

February 4, 2026
Latest News
ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

বিদ্যুৎ থাকবে না

আগামীকাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.