
কিন্তু আয়োজক দেশ চীন হওয়ায় ঝুঁকি থাকায় টুর্নামেন্ট স্থগিত করতে বাধ্য হলো ফিফা। পরবর্তীতে কবে হবে এ আসর তা এখনো নির্ধারণ করেনি ফিফা। তবে পিছিয়ে ২০২২ বা ২০২৩ এ করার কথা ভাবছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। তবে পরিস্থিতি খারাপ হলে ভেন্যু পরিবর্তনের কথাও মাথায় আছে ফিফার। ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নেয় ৭টি ক্লাব।
বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস (কোভিড-১৯) এখন পর্যন্ত ১০ হাজার মানুষের জীবন কেড়ে নিয়েছে। ভাইরাসটি এখন পর্যন্ত মোট ১৭৯টি দেশে সংক্রমিত হয়েছে। আর এসব দেশে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৬১৩ জন। মারা গেছে ১০ হাজার ৪৮ জন। তবে আক্রান্তদের মধ্যে ৮৮ হাজার ৪৩৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



