ইরানে স্থল অভিযান চালালে যুক্তরাষ্ট্রের পরিণতি ভিয়েতনাম যুদ্ধের মতো হবে বলে সতর্ক করেছে ইরান। ইরান বলেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানে স্থলপথে আক্রমণ চালায়, তাহলে তা ‘দ্বিতীয় ভিয়েতনাম যুদ্ধে’ পরিণত হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মিত্র দেশগুলোর সমালোচনা করেছেন, কারণ তারা হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনকে সহায়তা করার তার আহ্বান প্রত্যাখ্যান করেছে। এখন পর্যন্ত কোনো দেশই এই গুরুত্বপূর্ণ জলপথে যুদ্ধজাহাজ পাঠানোর প্রতিশ্রুতি দেয়নি। ইরান দাবি করছে, এই পথটি তাদের শত্রু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বন্ধ রয়েছে।
এদিকে জার্মান সরকারের একজন মুখপাত্র বলেছেন, “এই যুদ্ধের সঙ্গে ন্যাটোর কোনো সম্পর্ক নেই এবং এটি ন্যাটোর যুদ্ধ নয়।” অন্যদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কার্যকর কোনো যৌথ পরিকল্পনা নিয়ে চিন্তা করছেন; যদিও তিনি নির্দিষ্ট কিছু জানাননি।
এদিকে বৈশ্বিক তেল প্রতি ব্যারেল ১০০ ডলারের ওপরে লেনদেন হচ্ছে, যা ইরান যুদ্ধ শুরুর আগের তুলনায় ৪০ শতাংশেরও বেশি। এতে গভীর জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: আরটি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


