এক সময় বিশ্বকাপ জয়ের জন্য ৩৬ বছরের দীর্ঘ অপেক্ষা করতে হয়েছিল আর্জেন্টিনাকে। ২০২২ সালে সেই আক্ষেপ ঘুচিয়ে শিরোপা জয়ের স্বাদ পায় লিওনেল স্ক্যালোনির দল। চার বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে একই স্বপ্ন ছুঁয়ে দেখার সুযোগ এসেছে আলবিসেলেস্তেদের সামনে।

আটলান্টায় অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে জয় ছিনিয়ে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা।
এবার ফাইনালে তাদের প্রতিপক্ষ স্পেন। রোববারের (১৯ জুলাই) সেই লড়াই জিততে পারলেই বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বিরল কীর্তিতে নাম লেখাবে আর্জেন্টিনা। ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিল এবং ১৯৩৪ ও ১৯৩৮ সালে ইতালির পর তৃতীয় দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করবে তারা।
ব্রাজিলের পর গত ৬৪ বছরে আর কোনো দল শিরোপা ধরে রাখতে পারেনি। সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল ও ফ্রান্স। ১৯৯০ সালে পশ্চিম জার্মানির কাছে, ১৯৯৮ সালে ফ্রান্সের কাছে এবং ২০২২ সালে আর্জেন্টিনার কাছে ফাইনাল হেরে সেই স্বপ্ন অপূর্ণ থাকে যথাক্রমে আর্জেন্টিনা, ব্রাজিল ও ফ্রান্সের।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এবার সেই অপেক্ষার অবসান ঘটানোর সুযোগ স্ক্যালোনির দলের সামনে। বিশ্বকাপ ধরে রাখার পাশাপাশি ফুটবল ইতিহাসে নিজেদের নাম নতুন করে লিখে রাখার হাতছানি এখন মেসিদের। বাংলাদেশ সময় রোববার রাত ১টায় স্পেনের বিপক্ষে ফাইনালে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



