Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home স্পোর্টিং লিসবনের সাথে গোলশুন্য ড্র করেও শেষ আটে ম্যানসিটি
খেলাধুলা ফুটবল

স্পোর্টিং লিসবনের সাথে গোলশুন্য ড্র করেও শেষ আটে ম্যানসিটি

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 10, 2022Updated:March 10, 20223 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক: স্পোর্টিং লিসবনের সাথে গোলশুন্য ড্র করেই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে কাল শেষ ১৬’র দ্বিতীয় লেগে কোন গোল না পেলেও পর্তুগীজ চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথম লেগেই মূল কাজটুকু সেড়ে রেখেছিল ইংলিশ চ্যাম্পিয়নরা। তিন সপ্তাহ আগে পর্তুগালের মাঠে ৫-০ গোলের বড় জয়েই পেপ গার্দিওলার দলের শেষ আট নিশ্চিত হয়েছে। এনিয়ে টানা পঞ্চম মৌসুমে শেষ আটে খেলার যোগ্যতা অর্জন করলো সিটিজেনরা।

ম্যাচ শেষে গার্দিওলা বলেছেন, ‘এটা খুবই ভাল লক্ষন। গত এক দশকে ক্লাবটি ধীরে ধীরে নিজেদের এগিয়ে নিয়ে গেছে। প্রতিটি মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগে খেলে প্রথমে শেষ ১৬ নিশ্চিত করার পর এখন সিটি নিয়মিত শেষ আটে জায়গা করে নিচ্ছে।’

গত পাঁচ মৌসুমে চতুর্থ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পথে দারুনভাবে এগিয়ে চলেছেন সিটি। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটা এখনো অধরাই রয়ে গেছে। গতবারও ফাইনালে চেলসির কাছে পরাজিত হয়ে হতাশ হতে হয়। গার্দিওলা বেশ ভালভাবেই জানেন ইউরোপীয়ান প্রতিযোগিতায় শিরোপা জয়ের মাধ্যমেই তার আসল কৃতিত্বটা বিচার করবে ম্যানচেস্টার। যদিও তিনি বিশ্বাস করেন নিয়মিত শেষ আটে খেলাটাও কম কিছু নয়। এ সম্পর্কে সিটি বস বলেন, ‘প্রতি বছর আমরা যথন চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জণ করি ঐ রাতে আমরা সবাই তা উদযাপন করি। কারন আমি জানি এই পথ কতটা কঠিন। একইসাথে নক আউট পর্ব নিশ্চিত হবার পরও আমি সেটা উদযাপন করি। এখন সময় হয়েছে সকলকে অভিবাদন জানানোর। বিশেষ করে প্রিমিয়ার লিগের শিরোপার প্রতি নজড় দিতে হবে।’

এদিকে ঘরের মাঠে বড় পরাজয়ের লজ্জা থেকে অন্তত গোলশুন্য ড্র করে সিটিকে আটকে দেবার স্মৃতিই এখন পাথেয় হয়ে থাকবে লিসবনের কাছে। এ সম্পর্কে লিসবনের গোলরক্ষক এন্টোনিও আদান বলেছেন, ‘প্রথম ম্যাচের ফলাফলের পর আজকের ম্যাচটা কার্যত আমাদের জন্য অসম্ভব হয়ে পড়েছিল। আজ পুরো দল দারুনভাবে নিজেদের প্রতিরোধ করেছে। দারুন এক স্বস্তি নিয়ে আমরা ফিরে যাচ্ছি।

বেশ কয়েকজন ডিফেন্ডারের ইনজুরি, অসুস্থতা ও নিষেধাজ্ঞার কারনে কাল গার্দিওলার হাত ধরে ইউরোপীয়ান প্রতিযোগিতায় অভিষেক হয়েছে টিনএজ রাইট ব্যাক সিজে এগান-রিলের। মূল একাদশে আরো বিশ্রামে ছিলেন রড্রি, কেভিন ডি ব্রুইনা ও রিয়াদ মাহারেজ। কিন্তু তারপরেও ম্যাচটিতে সহজেই জিততে পারতো সিটি। ফিল ফোডেনের থ্রু বল থেকে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেন রাহিম স্টার্লিং।

হতাশাজনক প্রথমার্ধের পর গ্যাব্রিয়েল জেসুস দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের সুযোগ পেয়েছিলেন। বিরতির পর মাহারেজকে মাঠে নামান গার্দিলো। তার এসিস্টেই বামদিকে বল পেয়ে যান জেসুস। কোনাকুনি শটে বল জড়ালে জড়ালেও ভিএআর প্রযুক্তি অফসাইডের কারনে তা বাতিল করে দেয়। ৭৩ মিনিটে দলের প্রথম গোলরক্ষক এডারসনের স্থানে ৩৬ বছর বয়সী ইংলিশ গোলরক্ষক স্কট কারসনকে মাঠে নামান গার্দিওলা। ২০০৫ সালের পর এটাই কারসনের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ। কিছুক্ষন পরেই স্পোর্টিংয়ের সেরা সুযোগটি ব্যর্থ করে দেন কারসন। পেড্রো পোরোর শট চতুরতার সাথে রুখে দিয়ে কারসন গার্দিওলার আস্থার প্রতিদান দিয়েছেন। ম্যাচের শেষভাগে মাহারেজ, জন স্টোনস, স্টার্লিং গোলের সুযোগ নষ্ট করলে সিটির ডেডলক ভাঙ্গা হয়নি। কিন্তু স্পোর্টিং যে সিটির মাঠে তাদেরকে রুখে দিতে পেরেছে এটাই পর্তুগীজ ক্লাবটির বড় পাওয়া। সূত্র: বাসস

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আটে করেও খেলাধুলা গোলশুন্য ড্র ফুটবল ম্যানসিটি লিসবনের শেষ! সাথে স্পোর্টিং
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

February 5, 2026
ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

February 5, 2026
পাকিস্তান

ম্যাচ বাতিলের শাস্তি নিয়ে উদ্বিগ্ন নয় পাকিস্তান

February 5, 2026
Latest News
মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

পাকিস্তান

ম্যাচ বাতিলের শাস্তি নিয়ে উদ্বিগ্ন নয় পাকিস্তান

না খেলার সিদ্ধান্ত

বাংলাদেশকে সমর্থন জানিয়েই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

India

১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.