Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় স্বপ্নের পদ্মা সেতু পেরিয়ে ঢাকা থেকে প্রথম গোপালগঞ্জে ফিরেছেন তারা
জাতীয় বিভাগীয় সংবাদ

স্বপ্নের পদ্মা সেতু পেরিয়ে ঢাকা থেকে প্রথম গোপালগঞ্জে ফিরেছেন তারা

By জুমবাংলা নিউজ ডেস্কJune 26, 2022Updated:June 26, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক: আজ রোববার ঢাকা থেকে গোপালগঞ্জ হয়ে বাগেরহাট যাচ্ছিলেন মোটরসাইকেলে করে মোহাম্মেদ হোসেন। স্থানীয় পুলিশ লাইনস এলাকায় সকাল সাড়ে ৮টায় এই প্রতিনিধির সাথে আলাপ কালে তিনি জানান, তিনি খুবই আনন্দিত, উদ্বেলিত। বাধাহীনভাবে ঢাকা থেকে গোপালগঞ্জে এসে পৌছেছেন। এটি একদিন আগেও সম্ভব হয়নি।  যে সময়েআমরা এসে পৌছেছি তা স্বপ্নের চেয়ে বেশী প্রাপ্তি। প্রধানমন্ত্রী  শেখ হাসিনার  ঐকান্তিক দৃঢ় মনোবলের কারণে এটি সম্ভব হয়েছে।

স্বপ্নের পদ্মা সেতু পেরিয়ে ঢাকা থেকে প্রথম গোপালগঞ্জে ফিরেছেন তারা

Advertisement

সকাল ৮ টা ২৫ মিনিটে গোপালগঞ্জ পুলিশ লাইনের সামনে দাঁড়িয়ে চা- বিস্কিট খাওয়ার সময়ে প্রাইভেটকারের যাত্রী আব্দুর রহমান জানান, সকাল ৬ টায় প্রাইভেট কারে ঢাকা থেকে রওনা দিয়ে গোপালগঞ্জ এসে পৌঁছেছেন । আরো আগে আসতে পারতেন। কিন্তু,আজ প্রথম দিন হবার কারণে টোল প্লাজায় কিছুটা যানজটে পড়ে তাদের দেরী হয়েছে। প্রাইভেটকারের ওই যাত্রী জানান, আগে ফেরি ঘাটে যে সময়টা দেরী হতো,এখন সেই সমযের মধ্যেই পদ্মা সেতু পার হয়ে অনায়াসেই গোপালগঞ্জ চলে আসা সম্ভব। তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তাঁর দীর্ঘায়ু কামনা করেন।

পুরান ঢাকার বাসিন্দা ঢাকা থেকে গোপালগঞ্জ আসা অপর মোটরসাইকেল আরোহী তানভীর আহম্মেদ অপু মিয়া বলেন, আগামী কোরবানীর ঈদে যারা বাড়ি আসবেন তাদেরকেও ঝামেলা পোহাতে হবেনা। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াতের জন্য কষ্ট করতে হবেনা বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, এখন ইচ্ছা করলেই যখন খুশি তিনিসহ অন্যরা ঢাকা থেকে গোপালগঞ্জের বাড়িতে আসতে পারবেন, আবার যেতেও পারবেন।

অন্যদিকে, গোপালগঞ্জ থেকে আজ রোববার সকালে যারা ঢাকা যাচ্ছেন, তাদের মধ্যেও উচ্ছাসের কমতি নাই। আজ প্রথম দিনই তারা বাসে করে ঢাকায় যাচ্ছেন এ ভেবে যে, তাদের সারাজীবনের স্বপ্ন পদ্মা সেতুর উপর দিয়ে তারা ঢাকা যেতে পারছেন।

পদ্মা সেতু আজ রোববার জনসাধারণের জন্য অর্থাৎ যানবাহন চলাচলের জন্য খুলে দেয়ায় গোপালগঞ্জের অনেকেই ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা যাতায়াত করছেন। দীর্ঘ বছরের যে কষ্ট আর বঞ্চনা সয়েছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ সে দুঃখ কষ্টের লাঘব হয়েছে।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী  শেখ হাসিনা গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে এ সেতু উদ্বোধন করায় মনের খুশিতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অনেকেই কোন কাজ না থাকলেও ঢাকায় গিয়েছেন।আবার অনেকেই ঢাকা থেকে বাড়িতে এসেছেন, আবার বিকেলে ফিরে যাবেন। ইতিহাসের স্বাক্ষী হতে তাদের এ যাওয়া-আসা।

অনেকেই মোটরসাইকেলে করে ঢাকা থেকে গোপালগঞ্জে এসেছেন, আবার ঢাকার দিকে রওনা হয়েছেনও অনেকেই।এমনিতেই গোপালগঞ্জবাসীর মধ্যে পদ্মা সেতু চালু হওয়ায়  আনন্দ বয়ে যাচ্ছে।

জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মস্থান এ গোপালগঞ্জ।জাতির পিতার মেয়ে শেখ হাসিনার দৃঢ় মনোবলের কারণে আজ খরস্রোতা পদ্মার বুকে নির্মিত হয়েছে এ অঞ্চলের ২১ জেলার মানুষের স্বপ্নের পদ্মা সেতু।যদিও এখন আর পদ্মা সেতু স্বপ্ন নয়, স্বপ্ন আজ বাস্তবে রুপ নিয়েছে জাতির পিতার কন্যার হাত ধরে।

এক সময়ের ফুটবলের জাতীয় টিমের ক্যাপ্টেন ইলিয়াস হোসেন আজ রোববার “ইমাদ পরিবহন” এর সকাল ৮টার গাড়িতে ঢাকা যাচ্ছিলেন। তাঁর সাথে কথা হলে তিনি জানান, আমি আর অল্প সময় পরই পদ্মা সেতু পার হয়ে ঢাকায় পৌছাবো। আমার যেমন স্বপ্নের বাস্তবায়ন হচ্ছে, তেমনি এ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষেরও স্বপ্ন আজ সত্যি হয়েছে।আর এ জন্য আমি প্রধানন্ত্রীকে ধন্যবাদ জানাই, আর সেই সাথে তাঁর দীর্ঘায়ু কামনা করি।

তানজিমা তাসনিম নামের এক যাত্রী তাঁর স্বামীর সাথে খুলনা থেকে ঢাকায় যাচ্ছিলেন “ফাল্গুনী” পরিবহনে করে।তিনি বলেন, আগে খুলনা থেকে ৭/৮ ঘন্টায় ঢাকায় যেতে হতো। আর এখন আমরা ফেরিঘাটের সেই কষ্টকে ভুলে অর্ধেক সময়ের মধ্যে ঢাকায় পৌছাতে পারবো। আমাদের এটা এক আনন্দের বিষয়। এ আনন্দ ভাষায় প্রকাশ করা সম্ভব না।

খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের ড্রাইভার সেলিম মিয়া এবং টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ড্রাইভার স্বপন আহম্মেদ বলেন, এখন আর আমাদেরকে বেশী সময় ব্যয় করে ঢাকায় যেতে হবে না। আগে যদি দুই ট্রিপ দিতে পারতাম, তাহলে এখন তিন ট্রিপ দিতে পারবো।আমাদের যেমন সুবিধা হয়েছে, তেমনি যাত্রীদেরও সুবিধা হয়েছে।

অন্যদিকে, আজ ২৬ জুন বিকেল  ৩টায় স্থানীয় পৌর পার্কে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে আনন্দ উৎসব ও সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে আগত কন্ঠশিল্পী ক্লোজআপ ওয়ান তারকা রাজীব ও চ্যানের আই তারকা ইমরানের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এছাড়া, আগামীকাল ২৭ জুন পৌর পার্কে উপজেলার শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত ৮ টায় যাত্রাপালা “রূপবান” প্রদর্শিত হবে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

July 12, 2026
ব্যারিস্টার ফুয়াদ

শেখ মুজিবকে সামনে রেখেই মুক্তিযুদ্ধ হয়েছে : ব্যারিস্টার ফুয়াদ

July 12, 2026
বৃষ্টিপাত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ ছয় বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা

July 12, 2026

Latest News

তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

ব্যারিস্টার ফুয়াদ

শেখ মুজিবকে সামনে রেখেই মুক্তিযুদ্ধ হয়েছে : ব্যারিস্টার ফুয়াদ

বৃষ্টিপাত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ ছয় বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা

দরিদ্র গৃহবধূ

ব্যাংক হিসাবে হঠাৎ ৭৫৯ কোটি, চোখ কপালে দরিদ্র গৃহবধূর

BD-PAK

পাকিস্তানের সঙ্গে নতুন এক সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে বাংলাদেশ

PM

জলাবদ্ধতা মোকাবিলায় কোনো গাফিলতি চলবেনা : প্রধানমন্ত্রী

বন্যা পরিস্থিতি

বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, ১৬ জেলায় নতুন সতর্কবার্তা

ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

ঝড়ের শঙ্কা

রাতে ২০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

এইচএসসি ও সমমান পরীক্ষা

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa