Advertisement
জুমবাংলা ডেস্ক: মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটি গঠন করেছে সরকার।

গত ১৪ ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে জাতীয় কমিটির আহ্বায়ক করা হয়েছে। এছাড়াও আরো ১৬ জনকে কমিটির সদস্য করা হয়েছে। এতে পররাষ্ট্রমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীও রয়েছেন।

সদস্যদের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব ছাড়াও রয়েছেন- পুলিশের আইজি, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক, সামরিক গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের (এনএসআই) মহাপরিচালক, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার এবং শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার।

প্রজ্ঞাপনে কমিটির কাজের বিষয়ও উল্লেখ করা হয়েছে। কার্যপরিধিতে বলা হয়েছে বাংলাদেশে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের (রোহিঙ্গা) ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, ব্যবস্থাপনা ও প্রত্যাবাসনসহ সব কার্যক্রমের সমন্বয় সাধন করা। প্রত্যাবাসন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স (এনটিএফ) ভাসানচরে স্থানান্তরের লক্ষ্যে গঠিত জাতীয় নির্বাহী কমিটির কার্যক্রম, নিরাপত্তা প্রদান ও রোহিঙ্গা নাগরিকদের বিষয়ে গৃহীত সব কার্যক্রম পর্যবেক্ষণ, মূল্যায়ন পুনঃনিরীক্ষণ ও পরামর্শ প্রধান করাসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলো তদারকি করা।

কমিটি প্রয়োজনে যেকোনো কর্মকর্তা ও ব্যক্তিকে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাতে পারবে। প্রতি তিন মাসে কমিটি কমপক্ষে একটি সভা এবং প্রয়োজন অনুসারে যেকোনো সময় সভার আয়োজন করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক ও আইসিটি অনুবিভাগ এই কমিটিকে সার্বিক সহায়তা করবে। এই কমিটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.