
এই আসরে বাংলাদেশ দলের অন্যতম খেলোয়াড় ছিলেন মোহাম্মদ আলাউদ্দিন। জনকণ্টের সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি জানান, এই আসরে আমরা রানার্সআপ হবো, এটা কখনই ভাবিনি। কেননা আমাদের স্পন্সর নেই। আর্থিক সমস্যা। অন্য কোন সুযোগ-সুবিধাও তেমন পাইনি। এই আসরের জন্য দলগতভাবে সেভাবে অনুশীলনও করতে পারিনি। কোভিডের কারণে অনেকদিন খেলার বাইরে ছিলাম। তাই ব্যক্তিগতভাবে যে যেভাবে পেরেছি টুকটাক অনুশীলন করেছি। এগুলো সম্বল করেই আসরে খেলেছি। পুরো আসরে মোট ১৫ রাউন্ড (১৬০ বোর্ড) খেলতে হয়েছে আমাদের। প্রতিপক্ষ ছিল অক্সফোর্ড ও ক্যামব্রিজের মতো নামী বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়। কোয়ার্টারে আমরা হারাই ২০১৭ যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্স দলকে। সেমতে হারাই নেদারল্যান্ডের শীর্ষ বিশ্ববিদ্যালয় দলকে। ফাইনালেও ভালই লড়াই করেছিলাম। কিন্তু ব্রাডলাক, ভাগ্য সহায় না হওয়াতে ৭৪-৬২ স্কোরে হেরে যাই ফ্রান্সের ইউনিভার্সিটি অব মন্টপেলারের কাছে। ২৬ বছর বয়সী চাঁদপুরের ছেলে আলাউদ্দিন আরও যোগ করেন, রানার্সআপ হয়ে প্রথমে কিছুটা আক্ষেপ হলেও তারপরও আমরা খুশি। কারণ এত সীমিত সুযোগ ও সামর্থ্য নিয়ে আমরা প্রত্যাশার চেয়েও অনেক ভাল ফল করেছি।
আলাউদ্দিনদের দলের ছয় জন ২০১৮ সালে এশিয়া কাপ ব্রিচ আসরে বাংলাদেশের হয়ে অংশ নিয়েছিলেন। ১৪ দলের মধ্যে ত্রয়োদশ হয়েছিলের তারা। এছাড়া ২০১৯ যুব বিশ্বকপেও খেলতে ক্রোয়েশিয়া যাবার কথা ছিল এই দলের। কিন্তু যেতে পারেননি ভিসা জটিলতায়।
- রানার্সআপ বুয়েট ব্রিজ দল ॥ মোহাম্মদ আলাউদ্দিন, হাসান আল বান্না, প্রান্ত সরকার, খন্দকার অন্তর, শহীদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান হাবীব, আবির হাসান এবং মাহমুদুল হাসান সুমন (অধিনায়ক) ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



