Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home স্বাগত ২০২০
জাতীয় স্লাইডার

স্বাগত ২০২০

By Shamim RezaJanuary 1, 20203 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : কালের আবর্তে মহাকালের গর্ভে হারিয়ে গেল আরো একটি বছর। বহু ঘটন-অঘটনের বছর ছিল ২০১৯। ভোরের সূর্যোদয়ের মাধ্যমে আমরা পা রাখতে যাচ্ছি নতুন আরেকটি বর্ষপরিক্রমায়। স্বাগত ২০২০।

নতুন স্বপ্ন আর সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু হচ্ছে ২০২০। গত কয়েক বছর ধরে বাংলাদেশের অর্থনৈতিক পরিধি বড় হচ্ছে। বিশ্বের দরবারে বাংলাদেশের পরিচিতিও ফুটে উঠছে নতুন রূপে। নতুন বছরটিকে এই ধারা অব্যাহত রাখাসহ আরো সমৃদ্ধির আশা করছেন সবাই।

সদ্য বিদায় নেয়া ২০১৯ সালের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল নতুন মন্ত্রিসভা গঠন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে ২০১৯ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে। ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শপথ গ্রহণ করে ৪৭ সদস্য বিশিষ্ট নতুন মন্ত্রিসভা এবং চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বছরজুড়ে দুয়েকটি স্থান ছাড়া স্থানীয় সব নির্বাচনে আওয়ামী লীগ বিজয় পেয়েছে। নতুন বছরের শুরুতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার দুই সিটির নির্বাচন।

দেশের সামগ্রিক আর্থিক অবস্থা ভালো হওয়ায় ২০১৯ সালে প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় বেড়েছে। বাংলাদেশে মানুষের বার্ষিক মাথাপিছু আয় এখন ১ হাজার ৯০৯ ডলার। এটি ২০১৮ সালে ছিল ১ হাজার ৭৫১ ডলার। আর এতে জিডিপি প্রবৃদ্ধিও বেড়ে হয়েছে ৮ দশমিক ১৩ শতাংশ। যদিও সদ্য বিদায়ী বছরে অর্থনীতির প্রধান প্রধান অধিকাংশই নিম্নমুখী ছিল। নতুন বছরে এই ধারা ইতিবাচক পর্যায়ে নিয়ে আসা সরকারের কাছে একটি চ্যালেঞ্জ হিসেবে থাকছে।

আবরার, নুসরাত, রিফাতসহ বেশ কয়েকটি হত্যাকাণ্ড ছিল সদ্য বিদায়ী ২০১৯ সালের আলোচিত ঘটনা। এসব ঘটনার অধিকাংশেরই চার্জশিট জমা হয়েছে। কোনোটার রায় হয়েছে। কোনোটি আপিল পর্যায়ে রয়েছে। নতুন বছরে এসব ঘটনার রায় কার্যকরের যথেষ্ঠ সম্ভাবনা রয়েছে।

সদ্য বিদায়ী বছরে প্রাণ ও সম্পদহানিতে অন্যতম ছিল কিছু অগ্নিকাণ্ড। একদিকে যেমন ঘটেছে পুরান ঢাকার চুড়িহাট্টা ও বনানীর এফআর টাওয়ারের মতো ভয়াবহ আগ্নিকাণ্ড, তেমনি বেড়েছে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা। ফায়ার সার্ভিসের হিসাব অনুযায়ী, ২০১৯ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট ২২ হাজার ২৮৩টি অগ্নিকাণ্ড ঘটেছে। যা গত ২৩ বছরের মধ্যে অগ্নিদুর্ঘটনায় রেকর্ড। এসব ঘটনায় ১৫৪ জন নিহত ও ৩৭৭ জন আহত হয়েছেন।

নতুন বছরে এই অগ্নিকাণ্ড প্রতিরোধের চ্যালেঞ্জ থাকছে সরকার এবং সংশ্লিষ্টদের জন্য।

২০১৯ সালের কোরবানির ঈদ হয়তো আলাদাভাবেই মনে রাখবেন মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। কারণ ২০১৯ সালে কোরবানির পশুর চামড়ার ভয়াবহ দরপতন ঘটে। ২০১৮ সাল থেকে দরপতন শুরু হলেও এমন ধস নিকট অতীতে আর দেখা যায়নি। এবার চামড়ার দাম ছিল স্মরণকালের মধ্যে সর্বনিম্ন। রাজধানীসহ সারা দেশেই সরকার নির্ধারিত মূল্যের চেয়ে চার থেকে পাঁচগুণ কমে চামড়া বিক্রি হয়। আর ছাগল ও ভেড়ার চামড়া তো বিক্রিই হয়নি। দাম না পেয়ে ক্ষোভে অনেক স্থানে চামড়া মাটিতে পুঁতে ফেলেন।

নতুন বছরে কোরবানির আগে থেকেই এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টরা এ বিষয়ে কাজ করবে বলে প্রত্যাশা সবার।

বিদায়ী বছরে বেশকিছু আলোচিত ঘটনার মধ্যে অন্যতম ছিল ছেলেধরা আতঙ্কে গণপিটুনিতে হতাহতের ঘটনা। গত জুলাই মাসের শুরুতে হঠাৎই সারা দেশে গুজব ছড়িয়ে পড়ে- পদ্মা সেতু নির্মাণ কাজে মানুষের মাথা প্রয়োজন। এ পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন প্রান্তে ‘ছেলেধরা’ আতঙ্ক তৈরি হয়। এরপর থেকেই ছেলেধরা সন্দেহে একের পর এক গণপিটুনির খবর আসতে থাকে।

এই গুজব এতটাই ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে যে, তা ঠেকাতে সেতু কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দফায় দফায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয়। তারপরও ছেলেধরা গুজবে রাজধানীসহ বিভিন্ন স্থানে গণপিটুনিতে প্রাণ হারান অন্তত ৭ জন, আহত হন আরও অর্ধশতাধিক। এর মধ্যে ঢাকার বাড্ডায় গত ২০ জুলাই উন্মত্ত জনতার হামলায় মারা যান নিরীহ গৃহবধূ তাসলিমা বেগম রেণু, যা দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করে।

আজ থেকে শুরু হওয়া ২০২০ সালে বাংলাদেশে সবচেয়ে আলোচিত ঘটনা হতে যাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন শহরে একযোগে অনুষ্ঠিত হবে জন্মশতবার্ষিকীর মূল আয়োজন।

এই আয়োজনের মধ্য দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ আরো নিবিড়ভাবে কাজ শুরু করবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কাজ। এতে এরই মধ্যে মানসিকভাবে সমর্থন দিয়েছে দেশের মানুষ। কারণ নতুন বছরে এটাই থাকছে বাঙালির প্রত্যাশা- ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ডা. জুবাইদা রহমান

এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান

February 4, 2026
নির্বাহী প্রকৌশলী

দুর্নীতির দায়ে গণপূর্ত নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান বরখাস্ত

February 4, 2026
গ্যাসের স্বল্পচাপ

২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

February 4, 2026
Latest News
ডা. জুবাইদা রহমান

এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান

নির্বাহী প্রকৌশলী

দুর্নীতির দায়ে গণপূর্ত নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান বরখাস্ত

গ্যাসের স্বল্পচাপ

২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

স্বরাষ্ট্র উপদেষ্টা

মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে শান্তিপূর্ণ : স্বরাষ্ট্র উপদেষ্টা

EC Logo

পোস্টাল ভোট গড়তে পারে জয়-পরাজয়ের ব্যবধান

হাসনাত আব্দুল্লাহ

প্রশাসন জনগণের বিরুদ্ধে গেলে আবারও ৫ আগস্ট হবে : হাসনাত আব্দুল্লাহ

নবম পে স্কেল

পে স্কেল: নতুন করে শঙ্কায় কয়েক লাখ শিক্ষক-কর্মচারী

Jamayat

নারীর অধিকার নিশ্চিতে জামায়াতের ১২ প্রতিশ্রুতি

২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে

বৃহস্পতিবার রাত থেকে গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়

ক্ষমতা

‘জামায়াত ক্ষমতায় এলে নারী শিক্ষার্থীদের স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ দেওয়া হবে’

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.