স্পোর্টস ডেস্ক: আজ বাংলাদেশের মহান বিজয় দিবস। দেশের স্বাধীনতা বিজয়ের ৫০ বছর পূর্ণ হলো। দীর্ঘ নয় মাস যুদ্ধের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের এই দিনে পৃথিবীর মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ।

বিজয়ের এই দিনে দেশের স্বাধীনতার স্থপতি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছে গোটা বাঙ্গালী জাতি। এ বিজয়ের দিনে অন্য সকলের মত বঙ্গবন্ধুকে স্মরণ করছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল-সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিজয় দিবসের শুভেচ্ছা দিয়েছেন দুই সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমও।

ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে তামিম লিখেছেন, ‘মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দাঁড়িয়ে গোটা বিশ্ব দেখছে- বাংলাদেশের বহু অর্জন ও সফলতা। এতসব অর্জনের পরেও মনে হয়, আমাদের কী যেন নেই! কে যেন নেই! বিজয়ের প্রতিটি ধাপেই মনে পড়ে – সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা।
সব অর্জন, সব বিজয়ে আমরা তোমাকে খুব মিস করি লিডার! ’

ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে মাশরাফি লিখেছেন, ‘আজ থেকে ৫০ বছর আগে যদি এই দিনটা না আসত, তাহলে এত ভালোবাসা, এত ঘৃণা, এত চাওয়া-পাওয়া, এত আবেগ, এত এত কথা…সবই না বলা কথা হয়ে থাকত!

অনেকের অনেক পাওয়া ও না পাওয়ার মধ্যেও একটা বড় প্রাপ্তি, আমাদের দেশটা স্বাধীন। সেই স্বাধীনতা অর্জনের গল্পটি আরও গৌরবের। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, ৩০ লাখ মানুষের প্রাণ ও আড়াই লাখ মা-বোনের সম্ভ্রম হারানো আর একজন অবিসংবাদিত নেতা- বঙ্গবন্ধু, সব মিলিয়ে আমাদের এই স্বাধীনতা।

‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’-কী প্রচন্ড আবেগ, কী বিশুদ্ধ অনুভূতি, কতটা তীব্র ভালোবাসা ছিল। নাহলে কী আর সব ছেড়ে জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া আর দেশকে স্বাধীন না করে বাড়ি না ফেরার শপথ নেওয়া!

Advertisement

ফেরার পর সব হারানোর কষ্টের মাঝেও নতুন স্বপ্ন, নতুন পথচলা, এই ইতিহাস তো গর্বের, আনন্দের, নতুন উদ্যমের।

যাদের কারণে আজ আমরা স্বাধীন দেশে শ্বাস নেই, শহীদ ও জীবিত সেই সব মুক্তিযোদ্ধার প্রতি আমার সশ্রদ্ধ সালাম, কৃতজ্ঞতা ও ভালোবাসা। জয় বাংলা।

স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে সকলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন সাকিব, মুশফিক।

নিউজিল্যান্ডের বসে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মুশফিক লিখেছেন, ‘আমার মাতৃভূমি আজ ৫০তম বিজয় দিবস উদযাপন করছে। আমার আজকের অবস্থানের জন্য এ জাতির অবদান কম নয়। আমরা যেন শহীদ মুক্তিযাদ্ধা পরিবারগুলোকে ভুলে না যাই। শুভ কামনা অসাধারণ প্রথম অর্ধ শতকের জন্য, আমার বাংলাদেশ।’

সাকিব আল হাসান লিখেছেন, ‘আসুন, গর্বের সাথে মাথা উঁচু রেখে উদযাপন করি বিজয়। বিজয় দিবসের শুভেচ্ছা, বাংলাদেশ!’

অবশেষে ‘আয়নায় মুখ’ দেখার ব্যাখ্যা দিলেন মুশফিক

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.