Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বছরব্যাপী অনুষ্ঠান করবে বিএনপি
রাজনীতি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বছরব্যাপী অনুষ্ঠান করবে বিএনপি

By Shamim RezaNovember 22, 20202 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশকে মুক্তিযুদ্ধের মূল চেতনায় ফেরানোর প্রত্যাশা নিয়ে স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে বছরজুড়ে অনুষ্ঠান করবে বিএনপি।

রবিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, গণতন্ত্র, বিচার ব্যবস্থা, গণমাধ্যম প্রতিটি ক্ষেত্রে আজ কী অবস্থা- এটা ব্যাখ্যার প্রয়োজন হয় না। মুক্তিযুদ্ধের সব চেতনা আজ ভূলুণ্ঠিত। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আমাদের মূল থিম থাকবে, আমরা বাংলাদেশকে মুক্তিযুদ্ধের মূল চেতনায় ফিরিয়ে নিতে চাই এবং সেই চেতনাকে আমরা প্রতিষ্ঠা করতে চাই। এটা হবে বিএনপির সূর্বণজয়ন্তী উদযাপনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আমরা জনগণকে সঙ্গে নিয়ে সুবর্ণজয়ন্তী পালন করতে চাই।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম উপস্থিত ছিলেন।

২০২১ সালে বছরব্যাপী নানা আয়োজনে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ লক্ষ্যে গঠন করা হয়েছে একটি উদযাপন কমিটিও। শনিবার এ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সেখানে সবার মতামত নিয়ে প্রাথমিক কর্মসূচি চূড়ান্ত করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে- রচনা প্রতিযোগিতা, অংকন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, বিষয়ভিত্তিক প্রকাশনা, জিয়াউর রহমানের কর্মসূচিভিত্তিক কর্মশালা, বিএনপির শাসনামলের সাফল্য, পুস্তিকা প্রকাশ, লিফলেট বিতরণ, ডকুমেন্টারি নির্মাণ, নৃত্যনাট্য, পথনাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, মহানগর-জেলা-উপজেলা পর্যায়ে আলোচনা সভা, সমাবেশ ও শোভাযাত্রা।

সংবাদ সম্মেলনে মোশাররফ হোসেন বলেন, এসব কর্মসূচি বাস্তবায়নে অর্থ, প্রচার, প্রকাশনা, ব্যবস্থাপনা, সাজসজ্জা, দফতর, সেমিনার-সিম্পোজিয়াম, সাংস্কৃতিক ও মিডিয়া উপ-কমিটি গঠন করা হবে। এছাড়া বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন বিশেষ করে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধ প্রজন্ম ব্যাপক কর্মসূচি গ্রহণ করবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীর

আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের ভোট করতে বাধা নেই

February 3, 2026
তাহেরি

ইসির নোটিশ পেলেন তাহেরি, জানুন কী অভিযোগ

February 3, 2026
জামায়াত আমির

রাখ তোদের ফ্যামিলি কার্ড: জামায়াত আমির

February 2, 2026
Latest News
আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীর

আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের ভোট করতে বাধা নেই

তাহেরি

ইসির নোটিশ পেলেন তাহেরি, জানুন কী অভিযোগ

জামায়াত আমির

রাখ তোদের ফ্যামিলি কার্ড: জামায়াত আমির

জামায়াত আমির

আগে মায়ের মর্যাদা, তারপর ফ্যামিলি কার্ড : জামায়াত আমির

মির্জা ফখরুল

শেখ হাসিনাকে ছাড়া ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত : মির্জা ফখরুল

Tarak

‘ভোট গণনায় দেরির ওসিলায় কেউ সুযোগ নিতে চাইলে প্রতিরোধ করতে হবে’

হান্নান মাসউদ

ভাঁওতাবাজির কার্ড না দিয়ে আগে চাঁদাবাজি বন্ধ করুন: হান্নান মাসউদ

তারেক রহমান

১৯৭১ সালেই প্রমাণ হয়েছে একটি দলের মা-বোনদের প্রতি কোনো দরদ নেই: তারেক রহমান

জামায়াত জোটের প্রার্থী

বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত জোটের প্রার্থী

জামায়াত আমির

যুবকদের হাতে দিতে হবে মর্যাদার কাজ : জামায়াত আমির

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.