Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news স্বাধীনতা দিবস ও কনসার্ট ঘিরে যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা
Bangladesh breaking news জাতীয়

স্বাধীনতা দিবস ও কনসার্ট ঘিরে যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা

By Tarek HasanMarch 25, 20263 Mins Read

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে রাজধানী ঢাকায় তিনটি গুরুত্বপূর্ণ ভেন্যুতে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি

Advertisement

বুধবার (২৫ মার্চ) দুপুরে ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত জারি করা গণবিজ্ঞপ্তিতে এই তথ‍্য জানানো হয়।

আগামী ২৬ মার্চ (বৃহস্পতিবার) জাতীয় প্যারেড স্কয়ারে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কুচকাওয়াজ, বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউয়ে কনসার্ট অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠানগুলোতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি কূটনীতিক, উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।

এতে বলা হয়, জাতীয় প্যারেড স্কয়ারে আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত যানবাহন ছাড়া নিম্নোক্ত সড়কগুলোতে অন্য কোনো যানবাহন চলাচল করতে পারবে না—

-বেগম রোকেয়া সরণির আগারগাঁও লাইট ক্রসিং হতে উড়োজাহাজ ক্রসিং

-প্রধানমন্ত্রীর কার্যালয় সংলগ্ন বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোড (আগারগাঁও লিংক রোড)

-সৈয়দ মাহাবুব মোরশেদ রোডের শিশুমেলা ক্রসিং হতে আগারগাঁও ক্রসিং

-জুলাই স্মৃতি জাদুঘর (পুরাতন গণভবন) হতে উড়োজাহাজ ক্রসিং

ডাইভারশন কার্যকর থাকবে (সকাল ৭:০০টা–দুপুর ১২:৩০টা)

-প্রধানমন্ত্রীর কার্যালয় ক্রসিং

-আগারগাঁও লাইট ক্রসিং

-শিশুমেলা ক্রসিং

-জুলাই স্মৃতি জাদুঘর ক্রসিং

-খেজুরবাগান হতে উড়োজাহাজ ক্রসিং

বিকল্প চলাচল নির্দেশনা

-জাহাঙ্গীর গেট থেকে আগত যানবাহন বিজয় সরণি হয়ে উড়োজাহাজ ক্রসিং-লেক রোড দিয়ে চলবে

-মিরপুর-১০ থেকে আগত যানবাহন শিশুমেলা হয়ে মিরপুর রোড ব্যবহার করবে

-ফার্মগেট/বিজয় সরণি থেকে আগত যান খেজুরবাগান হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ ব্যবহার করবে

-ধানমন্ডি থেকে আগত যান টেকনিক্যাল মোড় হয়ে চলবে

-শ্যামলী/শিশুমেলা থেকে আগত যান মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে বিকল্প পথে চলবে

পার্কিং নির্দেশনা-

-আমন্ত্রিত স্টিকারযুক্ত যানবাহন নির্ধারিত স্থানে পার্কিং করবে

-সিএনজি চালিত যানবাহন প্রবেশ করতে পারবে না

-সাধারণ দর্শকদের গাড়ি পুরাতন বাণিজ্য মেলার মাঠে রাখতে হবে

গেট অনুযায়ী প্রবেশ-

-গেট-০৫: ম-১, ম-২

-গেট-০৬: ক-বিশেষ

-গেট-০৭: ক-১

-গেট-০৮: ক-২

-গেট-০৯: সক, বিনা, শ

-গেট-১২: সম, সক-১, সক-২

সাধারণ দর্শকদের ০২, ০৩, ০৪, ১০ ও ১১ নম্বর গেট দিয়ে পায়ে হেঁটে প্রবেশ করতে বলা হয়েছে।

বঙ্গভবন কেন্দ্রিক ট্রাফিক ব্যবস্থাপনা-

বিকাল ২:০০টা থেকে ৫:৩০টা পর্যন্ত বঙ্গভবন কেন্দ্রিক এলাকায় স্টিকারযুক্ত যানবাহন ছাড়া অন্য যান চলাচল বন্ধ থাকবে।

যেসব সড়কে নিষেধাজ্ঞা-

-আবরার ফাহাদ অ্যাভিনিউ

-ডিআইটি রোড (গুলিস্থান-রাজউক)

-ফজলে রাব্বি রোড

-দিলকুশা এলাকার একাধিক গ্যাপ

ডাইভারশন পয়েন্ট-

-জিরো পয়েন্ট

-রাজউক ক্রসিং

-অ্যালিকো গ্যাপ

-জয়কালী মন্দির

-দৈনিক বাংলা মোড়

-মতিঝিল সিটি সেন্টার এলাকা

যান চলাচল নির্দেশনা-

-জিরো পয়েন্ট হয়ে ইউবিএল-দৈনিক বাংলা রুট ব্যবহার

-ফুলবাড়ীয়া ও গোলাপশাহ এলাকা থেকে বিকল্প রুট

-হানিফ ফ্লাইওভার থেকে ইউটার্ন বা বিকল্প পথ

-জয়কালী মন্দির থেকে এক লেনে চলাচল

-ফকিরাপুল ও মতিঝিল থেকে দৈনিক বাংলা হয়ে চলাচল

স্টিকার অনুযায়ী প্রবেশ-

-লাল স্টিকার: মেইন গেট

-সবুজ স্টিকার: পিজিআর গেট

-ত্রিভুজ স্টিকার: ওয়ার্কশপ গেট

পার্কিং-

-বঙ্গভবনের ভিতরে বিভিন্ন মাঠে

-বাইরে ফজলে রাব্বি রোড ও স্কুল মাঠে’

-দিলকুশা বাণিজ্যিক এলাকায়

-ভিআইপি গাড়ি নির্দিষ্ট লেনে

মিডিয়া পার্কিং-

সংবাদপত্র ও মিডিয়ার গাড়ি মতিঝিল সিটি সেন্টার এলাকায় পার্কিং করবে।

মানিক মিয়া অ্যাভিনিউ কনসার্ট কেন্দ্রিক ট্রাফিক–

বিকেল ৫:০০টা থেকে রাত ১১:৩০টা পর্যন্ত

ডাইভারশন-

-আড়ং ক্রসিং

-খেজুরবাগান ক্রসিং

চলাচল নির্দেশনা-

-শ্যামলী-মোহাম্মদপুর যানবাহন লেক রোড ব্যবহার করবে

-শাহবাগ-সোনারগাঁও যানবাহন বিজয় সরণি হয়ে চলবে

-এলিভেটেড এক্সপ্রেসওয়ে যান খেজুরবাগান হয়ে বিকল্প পথে যাবে

-ধানমন্ডি যান গণভবন ক্রসিং হয়ে চলবে

-মিরপুর রোড যান সরাসরি চলবে

পার্কিং-

কনসার্টে আগত যানবাহন পুরাতন বাণিজ্য মেলার মাঠে পার্কিং করতে হবে।

ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তিনটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিস্তারিত ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। নগরবাসীর সহযোগিতা ছাড়া এ ধরনের বড় আয়োজন নির্বিঘ্ন করা সম্ভব নয়।

আরও পড়ুন

‘এআই’র দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে শিক্ষায় আমূল পরিবর্তন সম্ভব’

তিনি আরও বলেন, সম্মানিত মহানগরবাসীকে অনুরোধ করা হচ্ছে, নির্ধারিত ট্রাফিক নির্দেশনা মেনে চলুন এবং অনুষ্ঠানস্থলের আশপাশের সড়ক এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহার করুন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

June 23, 2026
DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

June 23, 2026
শাকিরা

গ্যালারিতে শাকিরাকে চুমু দেওয়া তরুণ কে?

June 23, 2026

Latest News

Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

শাকিরা

গ্যালারিতে শাকিরাকে চুমু দেওয়া তরুণ কে?

সেতুমন্ত্রী

নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এ নিয়ে কথা না বলাই শ্রেয় : সেতুমন্ত্রী

বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি

আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস

২৫ কোটি গাছ রোপণ

২৫ কোটি গাছ রোপণ : বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের

বাণিজ্যমন্ত্রী

নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে : বাণিজ্যমন্ত্রী

বিআইডব্লিউটিএর পরিচালক

আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ বরখাস্ত

জামান হত্যা

জামান হত্যা : খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

চীনের জে-১০সিই যুদ্ধবিমান

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa