স্বাধীনতা পুরস্কার দেওয়ার তারিখ পিছিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ এপ্রিল নয়, এ পুরস্কার দেওয়া হবে আগামী ১৬ এপ্রিল।

রাষ্ট্রীয় সর্বোচ্চ এ পুরস্কার প্রদানের সময় এক সপ্তাহ পিছিয়ে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এতে বলা হয়, ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান অনুষ্ঠানটি অনিবার্য কারণবশত ৯ এপ্রিলের (বৃহস্পতিবার) পরিবর্তে আগামী ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) বিকাল ৪টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনঃ রাতের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা
পুনর্নির্ধারিত তারিখের জন্য নতুন করে আমন্ত্রণপত্র পাঠানো হবে না। ৯ এপ্রিলের (বৃহস্পতিবার) অনুষ্ঠানের জন্য পাঠানো আমন্ত্রণপত্র নিয়ে পুনর্নির্ধারিত তারিখের অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


