Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ
আন্তর্জাতিক জাতীয় স্লাইডার

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ

By Hasan MajorOctober 14, 20232 Mins Read

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ

Advertisement
জুমবাংলা ডেস্ক: গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, ‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং সম্পূর্ণ ভূখন্ড ফিরিয়ে দেয়ার মধ্যেই এই সংকটের সমাধান রয়েছে।’

তিনি বলেন, ‘ইসরায়েলের দখলদারিত্বের অধীনে বসবাস এবং ফিলিস্তিন ভূখন্ডে বসতি স্হাপন এ অঞ্চলের শান্তির পথ প্রশস্ত করবে না।’

আজ সকালে বিরোধীদলীয় নেতার সাথে তাঁর গুলশানস্হ বাসভবনে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই. রামাদান সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি এসব কথা বলেন।

বিরোধীদলীয় নেতা ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার জন্য ইসলামিক রাষ্ট্র এবং ওআইসির নেতৃবৃন্দকে এই ধরনের লঙ্ঘন বন্ধ করার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলির হস্তক্ষেপের আহ্বান জানান।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই.রামাদান বলেছেন, ফিলিস্তিন এখন শুধু ইসরায়েল নয়, পশ্চিমা আগ্রাসনের শিকার হচ্ছে। সেখানকার মানুষজন এক মানবতাহীন জীবন যাপন করছে। বিদ্যুৎ, পানি, খাবার, চিকিৎসা কোনো কিছুই সেখানে আর পর্যাপ্ত নেই। পুরো ফিলিস্তিনজুড়ে মানবতার সংকট চলছে। ফিলিস্তিনের গাজা এখন এক মৃত্যুপুরীতে রূপান্তরিত হয়েছে। মরদেহ রাখারও জায়গা হচ্ছে না মর্গগুলোতে।

তিনি বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সর্বদাই ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছেন। বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, “তারা সব সময় ফিলিস্তিনের নাগরিকদের পাশে দাঁড়িয়েছে। তবে এই সঙ্কটের সময় আমরা আরো জোরালো ও শক্ত ভূমিকা প্রত্যাশা করি।”

বিরোধীদলীয় নেতা সর্বশক্তিমান আল্লাহর নিকট ফিলিস্তিনিদের প্রতি রহমত বর্ষণ করার জন্য প্রার্থনা করেন। ইসরায়েলের বর্বরচিত হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্নার মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।তিনি ফিলিস্তিন রাষ্ট্র ও এর জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন রাহগীর আল মাহি (সাদ) এরশাদ এমপি এবং বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
এনআইডি নবায়ন

বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

June 27, 2026
us embassy

বাংলাদেশিসহ সব বিদেশিদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

June 27, 2026
asif

সরকার আ.লীগের পথে হাঁটা শুরু করেছে : আসিফ মাহমুদ

June 27, 2026

Latest News

এনআইডি নবায়ন

বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

us embassy

বাংলাদেশিসহ সব বিদেশিদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

asif

সরকার আ.লীগের পথে হাঁটা শুরু করেছে : আসিফ মাহমুদ

তথ্য প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে : তথ্য প্রতিমন্ত্রী

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে ক্যামেরা স্থাপনের নির্দেশ

Logo

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আগামীকাল

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

৮ হাজার শ্রমিকের কাজে যোগদানের বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আশ্বাস

এইচএসসি

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

News

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে : পররাষ্ট্রমন্ত্রী

Tramp

বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa