Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home স্বামীর বিয়ে আটকাতে শ্বশুরবাড়ির সামনে অনশনে স্ত্রী
আন্তর্জাতিক

স্বামীর বিয়ে আটকাতে শ্বশুরবাড়ির সামনে অনশনে স্ত্রী

By Sibbir OsmanJuly 27, 20192 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করতে চান স্বামী। স্বামীর দ্বিতীয় বিয়ে রুখতে শ্বশুরবাড়ির সামনে অনশনে বসেছেন প্রথম স্ত্রী।

শুক্রবার (২৬ জুলাই) এমনটাই ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহের বাঙ্গিটোলা গ্রামে। এ ঘটনার জেরে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সমস্ত ঘটনার কথা শোনার পর ওই গৃহবধূর দাবির সমর্থনে শামিল হন গ্রামবাসীরাও।

এদিকে পুত্রবধূর প্রতিবাদী মনোভাব দেখে বাড়ির প্রধান গেটে তালা মেরে ঘরবন্দি হয়ে থাকেন শ্বশুর-শাশুড়ি। তবে ঘটনার সময় অভিযুক্ত স্বামী বাড়িতে ছিলেন না বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

জানা গেছে, ২৮ বছর বয়সী ওই গৃহবধূর নাম সোনিয়া বিবি। তার বাড়ি নদিয়াতে। বেঙ্গালুরুতে কর্মরত মালদহের মোথাবাড়ি গ্রামের বাসিন্দা ওয়াসিম আখতারের সঙ্গে ২০১৪ সালের ২৯ জুন বিয়ে হয় বান্ধবী সোনিয়ার। সে সময় তারা দু’জনেই বেঙ্গালুরুতে একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন।

সোনিয়ার অভিযোগ, প্রথমদিকে সবকিছু ঠিকঠাকই ছিল। বিয়ের পর তিনি স্বামীর সঙ্গে বেঙ্গালুরুতে থাকতেন। চার বছর পর, ২০১৮ সালে ওয়াসিম হঠাৎই কাজ ছেড়ে মালদহে নিজের গ্রামের বাড়িতে ফিরে যান। তাদের মধ্যে এই নিয়ে বিবাদও হয়। তার জেরে সোনিয়া নদিয়ায় বাপেরবাড়িতে এসে থাকতে শুরু করেন।

অভিযোগ, সোনিয়া বাবার বাড়িতে চলে আসার পরে শ্বশুরবাড়ির সদস্যরা এমনকি স্বামীও তার কোনও খোঁজ নেননি। তারপর তিনি শ্বশুরবাড়িতে ফিরে এসেছিলেন। কিন্তু সে সময় তার সঙ্গে দুর্ব্যবহার করে তাকে তাড়িয়ে দেওয়া হয়।

সোনিয়ার অভিযোগ, কিছুদিন আগে তিনি জানতে পারেন, স্বামী ওয়াসিম আখতার দ্বিতীয় বিয়ের প্রস্তুতি শুরু করেছেন। সঙ্গে সঙ্গে তিনি নদিয়া থেকে মালদহের মোথাবাড়ি গ্রামের শ্বশুরবাড়িতে ছুটে আসেন। কিন্তু শ্বশুরবাড়িতে ঢুকতে গিয়ে বাধার সম্মুখীন হন। তার মুখের ওপর গেট বন্ধ করে দেওয়া হয়। এরপর বাধ্য হয়ে তিনি মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

সোনিয়া জানান, পুলিশকে সব কিছু জানানোর পরেও কোনও লাভ হয়নি, সাহায্য মেলেনি। তাই স্বামীর দ্বিতীয় বিয়ে আটকাতে এবং স্বামীকে ফিরে পেতে শ্বশুরবাড়ির সামনে অনশনে বসেন তিনি।

এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়েছেন গ্রামের মানুষ। তারা জানিয়েছেন, সোনিয়া যে কাজ করছেন, তা একদম সঠিক। তারাও সোনিয়ার পাশে আছেন। কোনও মতেই এক স্ত্রী থাকতে তারা আর কোনও বিয়ে মানবেন না।

সংবাদমাধ্যমের প্রতিনিধিরা বাড়িতে গেলে ওয়াসিমের বাবা গোলাম মোস্তাফা গেট খোলেননি। গেটের ওপর প্রান্ত থেকে গোলাম মোস্তাফার সাফ কথা, তার পক্ষে ওই মেয়েকে বাড়িতে ঢুকতে দেওয়া সম্ভব নয়।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ওই নারীকে অনশন থেকে উঠে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছিল। শান্তিপূর্ণভাবে আলোচনা করে এবং আইনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
অধিকার খবর সমস্যা সম্পর্ক
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
সদস্য নিহত

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫

February 4, 2026
গুলিবিদ্ধ হয়ে নিহত

লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম নিহত

February 4, 2026
এপস্টেইন

সাপ আর ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো, এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য

February 3, 2026
Latest News
সদস্য নিহত

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫

গুলিবিদ্ধ হয়ে নিহত

লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম নিহত

এপস্টেইন

সাপ আর ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো, এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য

jeffrey epstein files bangla

এপস্টেইন ফাইল কী? যে কারণে এটি বিশ্বব্যাপী এত আলোচিত

ভারতীয় পণ্যে শুল্ক

ভারতীয় পণ্যে শুল্ক কমানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইটালি

নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন আনছে ইতালি

হাসিনার নাম

এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, চাঞ্চল্যকর আরও তথ্য ফাঁস

যুক্তরাষ্ট্র ও ইরান

চলমান হামলার হুমকির মধ্যেই তুরস্কে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

রাশিয়া

ইরানের ইউরেনিয়াম সংরক্ষণে আগ্রহী রাশিয়া

সাক্ষ্য

এপস্টেইন তদন্তে সাক্ষ্য দেবেন বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.