নরসিংদী জেলা ছাত্রদলের নবঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে ২ নম্বর সহসভাপতি পদে স্বামীর নাম ঘোষণার পর খুশিতে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন স্ত্রী। আর এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে ঘোষিত কমিটি নিয়ে নরসিংদীর রাজনৈতিক মহলে বইছে সমালোচনার ঝড়।

ছাত্রদলে পদ

Advertisement

গত ১ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত নরসিংদী জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। ওই তালিকায় ২ নম্বর সহ-সভাপতি হিসেবে সজীব পাল জুম্মনের নাম অন্তর্ভুক্ত রয়েছে। কমিটি ঘোষণার পর সজীবের স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী-স্ত্রীর একটি ছবি ও কমিটির তালিকা শেয়ার করে আবেগঘন পোস্ট দেন।

সেখানে তিনি লেখেন, প্রাণঢালা অভিনন্দন জামাই। নরসিংদী জেলা ছাত্রদলের ২নং সহ-সভাপতি।

স্ত্রীর এই পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে পড়লে বিষয়টি নিয়ে নানা মন্তব্যের সৃষ্টি হয়। অনেকে টিপ্পনী কেটে বলছেন, ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী বিবাহিতদের স্থান পাওয়ার সুযোগ না থাকলেও এই কমিটি তা লঙ্ঘন করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে একজন লিখেছেন, খুশিতে সত্য বলে দিয়েছেন; তিনি যে সত্যবাদী স্ত্রী পেয়েছেন এটাই ভাগ্যের ব্যাপার।

এই পোস্টের সূত্র ধরে কমিটিতে স্থান না পাওয়া ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, এই পোস্টই প্রমাণ করে যে ঘোষিত কমিটিতে রাজপথের ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। ত্যাগীদের বাদ দিয়ে বিবাহিত এবং এমনকি দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন এমন ১৫-২০ জন প্রবাসীকেও এই কমিটিতে পদ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে অযথা উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী

নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাঈনউদ্দিন ভূঁইয়া বলেন, আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন- বিগত আন্দোলনে মিছিলে সবার পেছনে থাকা কর্মীটিও মূল্যায়িত হবে। কিন্তু এই কমিটিতে রাজপথের অগ্রভাগে থাকা লড়াকু নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। ত্যাগী ও নির্যাতিতদের বাদ দিয়ে প্রবাসে থাকা ব্যক্তিদের নাম তালিকায় স্থান পাওয়া অত্যন্ত দুঃখজনক।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.