
আজ শুক্রবার (৭ মে) বিকেল ৫টার দিকে মানিকগঞ্জ সদরের গড়পাড়া শুভ সেন্টারে পবিত্র ঈদ-উল–ফিতর উপলক্ষে ও করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফেরিতে গাদাগাদি করে ভ্রমণের কারণেও করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। ভিড়ের মধ্যে দোকানপাট ও শপিংমলে না যাওয়াই ভালো। জাহিদ মালেক স্বপন বলেন, দেশে করোনা নিয়ন্ত্রণ হয়েছিল। তবে আবার বেড়েছে। করোনা রোগীর চিকিৎসায় দুই হাজার বেড ছিল। এখন ঢাকা শহরে রয়েছে আট হাজার বেড। সারাদেশে ১৩ হাজার।
গত এক বছরে সারাদেশে ১৩০ হাসপাতালে সেন্টাল অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে। দেশে একটি মাত্র ল্যাবে করোনা পরীক্ষার ব্যবস্থা ছিল। বর্তমানে দেশে চারশ ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। মন্ত্রী আরও বলেন, ঈদকে সামনে রেখে যেভাবে মানুষ শিশুদের নিয়ে মার্কেটে ভিড় করছে, তাতে আমি শঙ্কিত। ফেরি ঘাটে যে হারে মানুষ যাচ্ছে তাতে কোনভাবে স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না। একশ মানুষের পরিবর্তে হাজার মানুষ এক ফেরিতে পার হচ্ছে। বেখেয়ালীপনায় যেন দেশের ক্ষতি না হয় সেই দিকে সকলকেই লক্ষ্য রাখতে হবে।
জেলা প্রশাসক এসএম ফেরদৌসের সভাপতিত্বে দুই হাজার পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণকালে বক্তব্য রাখেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোটে আব্দুল মজিদ, মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী, মানিকগঞ্জ সদর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



