জুমবাংলা ডেস্ক : রাজধানীসহ সারাদেশে মহামারি আকার ধারণ করেছে ডেঙ্গু। এ পরিস্থিতিতে সরকার স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঈদের ছুটি বাতিল করেছে। তবে এরই মধ্যে সপরিবারে স্বাস্থ্যমন্ত্রীর মালয়েশিয়া সফর নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যে খবর রয়েছে, সে প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কে দেশে কে বিদেশে তা বিষয় নয়, ডেঙ্গু মোকাবিলায় কাজ হচ্ছে কি-না সেটাই বিষয়।

Advertisement
বর্তমান পরিস্থিতিকে মানবিক সংকট উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ডেঙ্গু মোকাবিলায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে। অন্য যেকোনো চ্যালেঞ্জের মতো ডেঙ্গু মোকাবিলায়ও সরকার সফল হবে বলে আশা তার।
তিনি আরও বলেন, পাড়া মহল্লায় এই পরিচ্ছন্নতা অভিযান চলবে। পরিস্থিতি বিবেচনায় বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করবে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



