Advertisement

জুমবাংলা ডেস্ক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘এখানে কোনো অবস্থায় খামখেয়ালিপনা বরদাশত করা হবে না।’

সুনামগঞ্জের জগন্নাথপুরের একটি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকদের না পেয়ে রেগে গিয়ে এসব কথা বলেন তিনি ।

শনিবার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে জগন্নাথপুরের কেউনবাড়ি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনকালে একথা বলেন পরিকল্পনামন্ত্রী। কেউনবাড়ি বাজার উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ফেরার পথে স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে যান তিনি।

এ সময় স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে থাকা সাব-অ্যাসিসট্যান্ট মেডিকেল অফিসার প্রতাপ রঞ্জন চৌধুরী এসে মন্ত্রীর সঙ্গে কথা বলেন। স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক না পেয়ে মন্ত্রী বলেন, ‘জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। এখানে কোনো অবস্থায় খামখেয়ালিপনা বরদাশত করা হবে না।’

স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পাচ্ছেন না জনসাধারণ। অনেক সময় স্বাস্থ্য কেন্দ্র বন্ধ থাকে। চিকিৎসা পাওয়া যায় না। ফলে চিকিৎসার সুফল মিলছে না স্বাস্থ্য কেন্দ্র থেকে।

খোঁজ নিয়ে জানা গেছে, ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে একজন মেডিকেল অফিসার, একজন সাব-অ্যাসিসট্যান্ট মেডিকেল অফিসার, একজন ফার্মাসিস্টি, এমএলএসএস একজন, আয়া একজন ও একজন সুইপার থাকার কথা। কিন্তু এক বছর ধরে সাব-অ্যাসিসট্যান্ট মেডিকেল অফিসার হিসেবে প্রতাপ রঞ্জন চৌধুরী একাই দায়িত্ব পালন করছেন।

প্রতাপ রঞ্জন চৌধুরী  জানান, পরিকল্পনামন্ত্রীর আগমনে স্বাস্থ্য কেন্দ্রের পাশে কেউনবাড়ি বাজারে উন্নয়ন সভায় গিয়েছিলাম। এখান থেকে আসার আগেই মন্ত্রী স্বাস্থ্য কেন্দ্রে যান।

প্রতাপ রঞ্জন বলেন, ‘উপস্থিত লোকজন পরিবার পরিকল্পনা বিভাগের দায়িত্বে থাকা পরিবার পরিকল্পনা পরিদর্শক বিষু পদ পাল ও মাহমুদা বেগমের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ করেন। এ সময় মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে সরকারি কর্মচারীদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।’

জগন্নাথপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা একরামুল হক বলেন, ‘স্বাস্থ্য পরির্দশক মীরপুর ইউনিয়নের দায়িত্ব রয়েছেন। সপ্তাহে দুদিন স্বাস্থ্য কেন্দ্র দায়িত্ব পালন করেন। সপ্তাহের অপর দিনে তারা মাঠে কাজ করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.