ফাইল ছবি
Advertisement

স্বাস্থ্যমন্ত্রীজুমবাংলা ডেস্ক: স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো কাজ করছে দাবি করে এর মন্ত্রী জাহিদ মালেক স্বপন বৃহস্পতিবার বলেছেন, স্বাস্থ্যখাত নিয়ে দুর্নীতিবাজদের ক্ষমা করা হবে না। খবর ইউএনবি’র।

তিনি বলেন, ‘যে দুইটি প্রতিষ্ঠান (জেকেজি ও রিজেন্ট হাসপাতাল) প্রতারণা করেছে তাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। তারা যে অন্যায় করেছে তারা অবশ্যই শাস্তি পাবে। কোনো দুর্নীতিবাজকে সরকার ক্ষমা করবে না।’

সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলা গড়াপাড়া নিজ বাড়িতে স্বাস্থ্যমন্ত্রী তার প্রয়াত পিতা কর্নেল এম এ  মালেকের ২০তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, কোভিডের সময় বাংলাদেশের স্বাস্থ্য সেবা সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো দিয়ে যাচ্ছে। এর মধ্যে অনেক প্রতিষ্ঠান ভালো কাজ করছে। ‘এই করোনা দুযোর্গের সময় মানুষের সাথে যারা প্রতারণা করে মানুষের আস্থা ভঙ্গ করে, মানুষের স্বাস্থ্য সেবা নিয়ে ছিনিমিনি খেলে তাদের সরকার মাফ করবে  না,’ যোগ করেন তিনি।

সামাজিক দূরত্ব মেনে স্মরণ সভায় স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও বক্তব্য দেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রমজান আলী, জেলা  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিয়াকত আলী, মানিকগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন প্রমুখ।

স্বাস্থ্য মন্ত্রী আরও বলেন, করোনাভাইরাস একটি নতুন দুর্যোগ। এ সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। করোনকালীন সময়ে দেশে ৭৫টি ল্যাব নির্মিত হয়েছে।

‘আমাদের স্বাস্থ্য সেবা অন্য যে কোনো দেশের চেয়ে ভালো। আপনারা দেখছেন স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো কাজ করছে, তারপরেও কিছু ব্যক্তি সমালোচনা করছেন। তাদের কাজ হলো ভালো কাজকেও সমালোচনা করা। এসব সমালোচনাকে ভয় পাওয়ার কারণ নেই,’ বলেন তিনি।

করোনা পরীক্ষা নিয়ে প্রতারণার ঘটনায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা এবং রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ করিমকে গ্রেপ্তার করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.