Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home আমন্ত্রণে নয়, স্বেচ্ছায় ফুটবল বিশ্বকাপ দেখতে গিয়েছেন জাকির নায়েক!
আন্তর্জাতিক

আমন্ত্রণে নয়, স্বেচ্ছায় ফুটবল বিশ্বকাপ দেখতে গিয়েছেন জাকির নায়েক!

By Saiful IslamNovember 23, 20222 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : বিনা আমন্ত্রণেই কাতারে বিশ্বকাপ ফুটবল দেখতে গিয়েছেন ইসলামি ধর্মগুরু জ়াকির নায়েক। বুধবার ভারতকে আশ্বস্ত করে এমনই দাবি করল আয়োজক দেশ কাতার। কূটনৈতিক মাধ্যমে কাতারের তরফে ভারতকে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়, সরকারি ভাবে জাকিরকে আমন্ত্রণ জানায়নি কাতার প্রশাসন। তিনি নিজের উদ্যোগেই কাতারে এসেছেন।
জাকির নায়েক
কাতারের রাজধানী দোহায় জাকিরের উপস্থিতির কথা জানতে পেরেই এ বিষয়ে উষ্মাপ্রকাশ করে ভারত। ভারতের তরফে কাতারকে জানিয়ে দেওয়া হয় যে, জ়াকির যদি সরকারি ভাবে আমন্ত্রণ পেয়ে থাকেন, তবে ভারতও তার প্রতিনিধিকে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পাঠাবে না। প্রসঙ্গত, ভারতের প্রতিনিধি হিসাবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তবে কাতার সফর কাটছাঁট করে তার পরদিনই দেশে ফিরে আসেন তিনি।

বিশ্বকাপ শুরুর আগেই কাতারের সরকারি খেলার চ্যানেলের একজন উপস্থাপক টুইট করে লেখেন, “ধর্মগুরু জ়াকির নায়েক কাতারে পৌঁছে গিয়েছেন। বিশ্বকাপ ফুটবল চলাকালীন তিনি একাধিক সভায় ধর্ম নিয়ে বক্তৃতা করবেন।”

প্রসঙ্গত, ভারতে বিপুল পরিমাণ আর্থিক তছরুপ এবং ঘৃণা ভাষণ দেওয়ার কারণে অভিযুক্ত জ়াকির। তদন্তকারী সংস্থা ইডি এবং এনআইএ-র খাতায় ‘ওয়ান্টেড’ তালিকায় নাম রয়েছে তাঁর। ১৯৯০ নাগাদ প্রথম শিরোনামে আসেন জ়াকির। ২০০০ সাল নাগাদ তাঁর মুম্বইস্থিত ‘ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’ (আইআরএফ) এর মাধ্যমে তাঁর ভাষণ ছড়িয়ে পড়তে থাকে। ভক্তের সংখ্যা বাড়ে লক্ষণীয় ভাবে। ধর্ম সংক্রান্ত বিভিন্ন বক্তৃতায় অন্য সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠতে থাকে তাঁর বিরুদ্ধে। ২০১৬-য় জ়াকিরের সংগঠন আইআরএফকে নিষিদ্ধ ঘোষণা করে ভারত। জ়াকিরের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। ইতিমধ্যেই দেশ ছাড়েন তিনি। ২০১৭ থেকেই মালয়েশিয়ায় রয়েছেন তিনি। আর্থিক তছরুপের মামলায় ভারত তাঁকে পলাতক ঘোষণা করে।

এর পর মালয়েশিয়ার নাগরিকত্ব গ্রহণ করেন জ়াকির। কিন্তু ২০২০-তে জাতীয় সুরক্ষা ও নিরাপত্তার কারণে জ়াকিরের বক্তৃতা নিষিদ্ধ করে মালয়েশিয়াও। ২০১৬-এর জুলাইয়ে জ়াকিরের পাসপোর্ট বাতিল ঘোষণা করে ভারত। সেই সময় জ়াকির দাবি করেছিলেন, তিনি অনাবাসী ভারতীয়। মূলত অন্য ধর্মবিশ্বাসীদের প্রতি অনুগামীদের চরমপন্থা অবলম্বনে সহায়ক হত জ়াকিরের ভাষণ। সেই জ়াকিরই বিশ্বকাপ শুরুর আগে পৌঁছে গেলেন কাতার।

বিয়ের আসরে হাজির প্রেমিকা, তারপর যা ঘটলো

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আন্তর্জাতিক আমন্ত্রণে গিয়েছেন জাকির দেখতে নয় নায়েক! ফুটবল বিশ্বকাপ স্বেচ্ছায়
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
News

বাঘ পুষতেন, শিকার করতেন বাজপাখি দিয়ে, কে এই সাইফ ইসলাম

February 4, 2026
সিন্ধু সভ্যতার

মহেঞ্জোদারো, সিন্ধু সভ্যতার এক বিস্ময়কর মহাগাথা

February 4, 2026
home minister us ambassador

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত

February 4, 2026
Latest News
News

বাঘ পুষতেন, শিকার করতেন বাজপাখি দিয়ে, কে এই সাইফ ইসলাম

সিন্ধু সভ্যতার

মহেঞ্জোদারো, সিন্ধু সভ্যতার এক বিস্ময়কর মহাগাথা

home minister us ambassador

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত

এপস্টাইন

যে কারণে সরিয়ে নেয়া হলো এপস্টাইন কেলেঙ্কারির হাজারো নথি

প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা

ফোনে যোগাযোগ বন্ধ করায় প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, তরুণী গ্রেপ্তার

তিন বোনের আত্মহত্যা

৯ তলা থেকে লাফ দিয়ে তিন বোনের আত্মহত্যা

শিশু

৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় এই শিশু

গাদ্দাফির ছেলে

গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যা

সদস্য নিহত

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫

গুলিবিদ্ধ হয়ে নিহত

লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম নিহত

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.