Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় স্মার্ট বাংলাদেশের প্রথম অর্জন হবে কাগজের মুদ্রাবিহীন সমাজ : মোস্তাফা জব্বার
জাতীয়

স্মার্ট বাংলাদেশের প্রথম অর্জন হবে কাগজের মুদ্রাবিহীন সমাজ : মোস্তাফা জব্বার

By Bhuiyan Md Tomalজুলাই 19, 2023Updated:জুলাই 19, 20232 Mins Read

স্মার্ট বাংলাদেশের প্রথম অর্জন হবে কাগজের মুদ্রাবিহীন সমাজ : মোস্তাফা জব্বার

Advertisement
জুমবাংলা ডেস্ক:  ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, স্মার্ট বাংলাদেশের প্রথম অর্জন হবে কাগজের মুদ্রাবিহীন সমাজ। ২০০৯ সালের পর থেকে আর্থিক লেনদেনে অভাবনীয় রূপান্তর ঘটেছে। ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠাসহ কাগজের মুদ্রাবিহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার কাজ করছে।

মন্ত্রী মঙ্গলবার ( ১৮ জুলাই )  রাতে রাজধানীর এক হোটেলে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ এর মেগা পেমেন্ট ক্যাম্পেইনের পুরস্কার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায়  এসব কথা বলেন।

স্মার্ট বাংলাদেশের নাগরিকদেরকেও স্মার্ট হতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘স্মার্টনেসের জন্য আমাদেরকে ডিজিটাল দক্ষতা অর্জন করতেই হবে। ডিজিটাল দক্ষতা ছাড়া আগামীর পৃথিবীতে টিকে থাকা যাবে না।’

মোস্তাফা জব্বার বলেন, ‘মোবাইল ফোন এখন কেবল আর কথা বলার যন্ত্রই নয়, আর্থিক লেনদেন ছাড়াও মোবাইলের মাধ্যমে প্রত্যন্ত গ্রামে বসে নারীরাও সবজি ব্যবসা থেকে শুরু করে আউট সোর্সিয়ের কাজ করছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ফলে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।’

নগদ মানুষের জীবনকে সহজ করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘নগদ ডাক বিভাগের এগিয়ে যাওয়ার একটি নাম। তারা শুরু থেকে চমক দেখিয়েছে, সেই চমকের ধারাবাহিকতায় আজকের এই বিএমডব্লিউ উপহার দিচ্ছে।’ এ সময় বিএমডব্লিউ বিজয়ী মাহবুবকে মন্ত্রী অভিনন্দন জানান।

নগদ-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘বিএমডব্লিউ ক্যাম্পেইনটি যেকোনো বিবেচনায় সাধারণ কোনো ক্যাম্পেইন ছিল না। আমার বিবেচনায় এই ক্যাম্পেইনটি স্মার্ট বাংলাদেশের পথে একটি বড় পদক্ষেপ। বাংলাদেশে ক্যাশলেস সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে এই ক্যাম্পেইনটির অনন্য একটি অবস্থান তৈরি করবে বলে আমার বিশ্বাস।’

৪ লাখ ৭৩ হাজার ২৭টি ভোট পেয়ে তালিকায় সবার ওপরে থেকে ঢাকার পালোয়ান মাহবুব হায়দার জিতে নেন নগদের বিএমডব্লিউ। দ্বিতীয় স্থানে থাকা চট্টগ্রামের সিলভিয়া ইয়াসিন পেয়েছেন ৪ লাখ ১১ হাজার ৮১৩টি ভোট। কক্সবাজারের সাইদুর রহমান সোহেল ৩ লাখ ৩৪ হাজার ৯৯টি ভোট পেয়ে ছিলেন তৃতীয় স্থানে।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বিজয়ী পালোয়ান মাহবুব হায়দারের কাছে বিএমডব্লিউ গাড়ির চাবি হস্তান্তর করেন।

অনুষ্ঠানে নগদের নির্বাহী পরিচালক সাফায়েত আলম, চিত্রনায়ক অনন্ত জলিল এবং চিত্র নায়িকা বর্ষা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাতীয় দলের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম ক্যাম্পেইনে ভিডিও বার্তায় ক্যাম্পেইনে অংশগ্রহণকারী ও বিজয়ীদেরকে শুভেচ্ছা জানান।

দূষণের শীর্ষে দুবাই, ঢাকার অবস্থান কত?

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
Padma

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট

জুন 20, 2026
আবহাওয়া অধিদপ্তর

ভারি বর্ষণ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

জুন 20, 2026
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জুন 19, 2026
Latest News
Padma

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট

আবহাওয়া অধিদপ্তর

ভারি বর্ষণ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa