Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মূল চাবিকাঠি ডিজিটাল কানেক্টিভিটি: প্রধানমন্ত্রী
জাতীয় স্লাইডার

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মূল চাবিকাঠি ডিজিটাল কানেক্টিভিটি: প্রধানমন্ত্রী

By Sibbir OsmanJanuary 26, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে সব দিক থেকে স্মার্ট দেশে পরিণত করার মূল চাবিকাঠি হবে ডিজিটাল সংযোগ (কানেক্টিভিটি)। খবর ইউএনবি’র।

বৃহস্পতিবার দেশের আইটি ও আইটিইএস পণ্য ও সেবা প্রদর্শনের জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিন দিনব্যাপী ডিজিটাল বাংলাদেশ মেলার আয়োজন করেছে।

ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রচারিত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘ডিজিটাল কানেক্টিভিটি হবে স্মার্ট বাংলাদেশ গড়ার মূল হাতিয়ার। ডিজিটাল কানেক্টিভিটির ভিত্তিতে গড়ে উঠবে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সোসাইটি।’

তিনি আশা প্রকাশ করেন যে ডিজিটাল পণ্য বিনিয়োগ ও রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা এবং পরবর্তী লক্ষ্য স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জাতি গড়ে তোলা। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে অতি আধুনিক প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই।

প্রধানমন্ত্রী
ছবি-পিআইডি
Advertisement

প্রধানমন্ত্রী বলেন যে তার সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, রোবোটিক্স ও বিগ-ডেটা অন্তর্ভুক্ত ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে চায়। এ প্রসঙ্গে তিনি বলেন, শিল্পাঞ্চলে ফাইভ-জি সেবা নিশ্চিত করা হবে।

তিনি উল্লেখ করেন যে বাংলাদেশে ডিজিটালাইজেশনের ক্ষেত্রে একটি বিপ্লব ঘটেছে। তিনি বলেন যে তরুণ প্রজন্ম এখন স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। তার সরকার ২০১৮ সালে মহাকাশের কক্ষপথে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করে, যা সম্প্রচার ও টেলিযোগাযোগ খাতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। বাংলাদেশ স্যাটেলাইট থেকে অব্যবহৃত ফ্রিকোয়েন্সি ব্যবহার করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে।

প্রধানমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য বাস্তবায়নে বহুমুখী কর্মক্ষমতাসম্পন্ন বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

সরকার ২০২৪ সালের মধ্যে তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন করতে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ এখন পর্যন্ত তিন হাজার ৪০০ জিবিপিএস ব্যান্ডউইথ ক্ষমতা অর্জন করেছে। চলতি বছরের মাঝামাঝি সময়ে ব্যান্ডউইথ সক্ষমতা সাত হাজার ২০০ জিবিপিএসে উন্নীত করা হবে এবং তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপনের পর তা হবে ১৩ হাজার ২০০ জিবিপিএস হবে।

তিনি বলেন, সৌদি আরব, ফ্রান্স, মালয়েশিয়া ও ভারতকে ব্যান্ডউইথ ইজারা দিয়ে বাংলাদেশ প্রতি বছর ৪৮ লাখ ১০ হাজার মার্কিন ডলার আয় করছে। বাংলাদেশকে আর বিদেশি স্যাটেলাইটের ওপর নির্ভর করতে হবে না।

তিনি উল্লেখ করেছেন যে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে প্রায় ৯ লাখ ৫৬ হাজার ২৯৮ কিলোমিটার অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন করা হয়েছে এবং প্রতিটি ইউনিয়নে ১০ গিগাবাইট ক্ষমতা নিশ্চিত করা হয়েছে, যা জনগণ ও সরকারি অফিসগুলোতে উচ্চ গতির ইন্টারনেট সরবরাহ করতে সহায়তা করে।

তিনি আরও বলেন, অবকাঠামো ব্যবহার করে সারাদেশে মোট আট হাজার ৬০০টি ডাকঘর ডিজিটালে পরিণত হয়েছে। বর্তমানে ১৮ কোটি মোবাইল সিম ব্যবহার করা হচ্ছে, যেখানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১২ কোটি। গ্রামীণ ও শহুরে এলাকার মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেটের ডিজিটাল বৈষম্য দূর এবং দাম কমানো হয়েছে।

অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে টেলিকম খাতে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ১৪টি ক্যাটাগরিতে ২২ প্রতিষ্ঠান ও ব্যক্তির মধ্যে সদ্য প্রবর্তিত ডাক ও টেলিযোগাযোগ পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একেএম রহমতুল্লাহ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান বক্তব্য দেন।

রাজধানীতে কবর সংরক্ষণের ফি বাড়লো, ২৫ বছরের জন্য দেড় কোটি!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa