Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বাড়িতে বসেই অনলাইনে ‘স্মার্ট ভূমিসেবা’ পাচ্ছেন রাজশাহীর মানুষ
জাতীয় বিভাগীয় সংবাদ

বাড়িতে বসেই অনলাইনে ‘স্মার্ট ভূমিসেবা’ পাচ্ছেন রাজশাহীর মানুষ

By Hasan MajorMay 22, 20232 Mins Read

বাড়িতে বসেই অনলাইনে ‘স্মার্ট ভূমিসেবা’ পাচ্ছেন রাজশাহীর মানুষ

Advertisement
রাজশাহী প্রতিনিধি: ‘স্মার্ট ভূমিসেবা’ পেতে শুরু করেছেন রাজশাহীর মানুষ। কোনও রকম হয়রানি ছাড়াই বাড়িতে বসে অনলাইনে ই-নামজারীসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা পাচ্ছেন তারা।

আজ (২২ মে) দুপুরে রাজশাহীতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়।

‘স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নগরীর বোয়ালিয়া ভূমি অফিস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে ‘স্মার্ট ভূমি সেবা’ সপ্তাহের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্‌ এনডিসি।

এই ভূমিসেবা সপ্তাহ চলবে ২৮ মে পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. ইমতিয়াজ হোসেন।
বোয়ালিয়ার সহকারী কমিশনার (ভূমি) শাহীন মিয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের প্রধান, গণমাধ্যমকর্মী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাড়িতে বসেই অনলাইনে ‘স্মার্ট ভূমিসেবা’ পাচ্ছেন রাজশাহীর মানুষঅনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ বলেন, দেশের ১৭টি উপজেলা এলাকায় বর্তমানে জমি রেজিস্ট্রেশন করার সাথে সাথে নামজারি করার জন্য পরীক্ষামূলকভাবে ই-মিউটেশন-ই- রেজিস্ট্রেশন আন্তঃসংযোগ ব্যবস্থা চালু করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর চারঘাট উপজেলা রয়েছে।

তিনি আরও বলেন, ‘আশ্রয়নের অধিকার, মুজিববর্ষের অঙ্গীকার’ এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে মুজিববর্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন-গৃহহীন (ক- শ্রেণি) পরিবার পুনর্বাসনের মাধ্যমে রাজশাহী বিভাগের ৩টি জেলাকে (রাজশাহী, জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জ) ‘ভূমিহীন- গৃহহীনমুক্ত’ জেলা এবং মোট ৪২টি উপজেলাকে ‘ভূমিহীন-গৃহহীনমুক্ত’ উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। ভূমি সেবা এখন আগের যে কোনো সময়ের চেয়ে উন্নত, স্মার্ট ও আধুনিক। একটু সচেতন হলেই ঘরে বসেই ভূমি সেবা পাওয়া সম্ভব।

হয়রানিমুক্ত ভূমিসেবা গ্রহণের জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক জানান, রাজশাহী বিভাগের ৮টি জেলা, ৬৭টি উপজেলা, ১টি রাজস্ব সার্কেল, ৪২৫টি ইউনিয়ন ভূমি অফিস ও ২৩টি পৌর ভূমি অফিসে এই ভূমিসেবা সপ্তাহের কার্যক্রম চলবে। সপ্তাহ চলাকালে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর, ডাকযোগে সার্টিফাইড খতিয়ান ও ম্যাপ এবং ‘১৬১২২’ নম্বরে কল সেন্টারের মাধ্যমে ভূমিসেবা সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনকৃত ‘রেজিস্ট্রেশন-মিউটেশন আন্তঃসংযোগ’, ‘স্মার্ট’ ভূমি নকশা’, ‘স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ’, ‘মর্টগেজ তথ্য যাচাই’ এবং ‘স্মার্ট’ ভূমি-পিডিয়া’ সহ স্মার্ট ভূমিসেবা স্থাপনে ভূমি মন্ত্রনালয়ের পরিকল্পনার ব্যাপারে সম্যক ধারণা প্রদান করা হবে এই ভূমিসেবা সপ্তাহে।

শরিফুল হক বলেন, ভূমিসেবা সপ্তাহকালীন সেবাবুথ স্থাপনের মাধ্যমে বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে বেশকিছু ভূমিসেবা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে নিষ্পত্তিকৃত এলএ কেইসের ক্ষতিপূরণের চেক প্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে তা সরবরাহ, অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা, ই-নামজারির আবেদন গ্রহণ ও ডিসিআরসহ খতিয়ানের সার্টিফাইড কপি প্রদান, অনলাইনে ভূমি উন্নয়ন করের আবেদন গ্রহণ ও দাখিলা প্রদান ইত্যাদি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa