
নিজেদের মাটিতে টস জিতে প্রথমে ব্যাট করে ১৭২ রানে অলআউট হয় ডার্বিশায়ার। এরপর তিন ব্যাটসম্যানের হাফ-সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩৩৮ রানে নিজেদের ইনিংস ঘোষনা করে অস্ট্রেলিয়া। ফলে প্রথম ইনিংস থেকে ১৬৬ রানের লিড পায় অসিরা। এই ইনিংসে ব্যাট হাতে নেমে ৩৮ বলে ২টি চারে ২৩ রান করেন স্মিথ।
প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ১১২ রানে অলআউট হয় ডার্বিশায়ার। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ৩৯ রানে ৪টি ও পিটার সিডল-মিচেল মার্শ ২টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে ১ ওভার বল করে ৫ রান দেন স্মিথ। ম্যানচেস্টারে আগামী ৪ সেপ্টেম্বর হবে সিরিজের চতুর্থ টেস্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



