Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে ১১১ দফা সুপারিশ: ওবায়দুল কাদের
জাতীয় স্লাইডার

সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে ১১১ দফা সুপারিশ: ওবায়দুল কাদের

By Sazzad HossainAugust 23, 2019Updated:August 23, 20192 Mins Read

সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে ১১১ দফা সুপারিশ: ওবায়দুল কাদেরজুমবাংলা ডেস্ক: দুর্ঘটনা নিয়ন্ত্রণ ও সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা জোরদারকরণে ১১১ দফা সুপারিশ সংবলিত প্রতিবেদন জমা দিয়েছে এ-সংক্রান্ত কমিটি। আগামী ৫ সেপ্টেম্বর সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভায় সুপারিশগুলো সংযোজন, পরিবর্তন ও পরিমার্জন করে চূড়ান্ত অনুমোদন করা হবে।

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এর আগে সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা জোরদারকরণ এবং সড়ক দুর্ঘটনা রোধে সুপারিশমালা প্রণয়নে গঠিত কমিটি তার কাছে ১১১টি সুপারিশ সংবলিত প্রতিবেদন জমা দেয়। এ সময় কমিটির প্রধান সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কমিটির সঙ্গে বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, ‘সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রেণে সুপারিশ প্রণয়ন করার জন্য গঠিত কমিটির সুপারিশমালা পেয়েছি। এই ১১১টি সুপারিশ নিয়ে আগামী ৫ সেপ্টেম্বর সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভা আহ্বান করা হয়েছে। ওই সভায় সুপারিশগুলো সংযোজন, পরিবর্তন ও পরিমার্জন করে অনুমোদন করা হবে। সুপারিশগুলো অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়া কী হবে, সে ব্যাপারেও ওই দিন সিদ্ধান্ত নেয়া হবে।

Advertisement

ওবায়দুল কাদের বলেন, জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৬তম সভায় সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সরকারের জন্য গত ১৯ ফেব্রুয়ারিতে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ৭টি সভার মাধ্যমে দুর্ঘটনার কারণ চিহ্নিত করে এবং সুপারিশমালার প্রতিবেদন জমা দিয়েছে।

সেতুমন্ত্রী আরও বলেন, ১১১টি সুপারিশ করেছে কমিটি। এর মধ্যে আশু করণীয় ৫০টি ও স্বল্পমেয়াদি ৩২টি এবং দীর্ঘমেয়াাদি ২৯টি। কাদের জানান, সুপারিশমালার মধ্যে সড়ক দুর্ঘটনার প্রধান কারণগুলো উঠে এসেছে। যেমন, অদক্ষ চালক, ত্রুটিপূর্ণ যানবাহন, চালকের অসতর্কতা, সড়ক নির্মাণে ত্রুটি, যাত্রী ও পথচারীদের অসচেতনতা প্রভৃতি।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sazzad Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa