Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সড়ক পরিবহন আইন নিয়ে ষড়যন্ত্র চলছে : কাদের
জাতীয় স্লাইডার

সড়ক পরিবহন আইন নিয়ে ষড়যন্ত্র চলছে : কাদের

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 20, 20192 Mins Read
সড়ক পরিবহন আইন নিয়ে ষড়যন্ত্র চলছে : কাদের
ফাইল ছবি

জুমবাংলা ডেস্ক: পেঁয়াজের ইস্যু না পেয়ে এবার সড়ক পরিবহন আইন নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। খবর ইউএনবি’র।

তিনি বলেন, রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সড়ক পরিবহন আইন করা হয়েছে, কাউকে শাস্তি দেয়ার জন্য নয়।

বুধবার দুপুরে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, সড়ক পরিবহনের নতুন আইন কার্যকরের প্রতিবাদে গত কয়েকদিন ধরে বিভিন্ন জেলায় পরিবহন ধর্মঘট পালন করছেন মালিক-শ্রমিকরা। দেশের বিভিন্ন স্থানে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

Advertisement

সড়ক পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘জনগণকে শাস্তি দেবেন না, দুর্ভোগে ফেলবেন না।’

তিনি বলেন, বুধবার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সড়ক পরিবহন নেতাদের বৈঠক আছে। আশা করি সকল সমস্যার সমাধান হয়ে যাবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বিএনপির উদ্দেশে বলেন, নেতিবাচক রাজনীতির কারণে, তারা সব ঘাঁটি হারাচ্ছে। নির্বাচনে এবং আন্দোলনে ব্যর্থ হয়ে এখন ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া দেশের বাইরে থেকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশের জনগণের সাড়া না পেয়ে, বিদেশিদের কাছে নালিশ করছে। বিএনপি বিদেশে ঘুরে ঘুরে আনুগত্য ভিক্ষা করছে।

এর আগে মন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করে এবং বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, পানি সম্পদ উপমন্ত্রী এবং সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, অসীম কুমার উকিল, মির্জা আজম এমপি, সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, এইচ এম ইব্রাহিম, মামুনুর রশীদ কিরণ, মোরশেদ আলম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী।

এ সময় সংসদ সদস্য হাজী সেলিম, একেএম শাহজাহান কামাল, নিজাম উদ্দিন হাজারী, ছোট মনি, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সলসহ জেলা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে ওবায়দুল কাদের আগামী তিন বছরের জন্য পুনরায় নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম সেলিমকে সভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa