Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক হজে যাচ্ছেন ক্রাইস্টচার্চ হামলার শিকার মুসলিমরা
আন্তর্জাতিক

হজে যাচ্ছেন ক্রাইস্টচার্চ হামলার শিকার মুসলিমরা

By Sazzad HossainAugust 8, 20194 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি বাদশাহ সালমানের আমন্ত্রণে নিউজিল্যান্ডের মসজিদ হামলার শিকার ২০০ জন মুসলিম যাচ্ছেন মক্কায় হজ করতে৷ এর মধ্যে হামলা থেকে বেঁচে যাওয়া মুসল্লিরা যেমন আছেন, রয়েছেন হামলায় নিহতদের স্বজনও৷ খবর ডয়েচে ভেলের।

হজে যাচ্ছেন ক্রাইস্টচার্চ হামলার শিকার মুসলিমরা

Advertisement

বাদশাহর পক্ষ থেকেই এই ২০০ জনের যাওয়া-আসা থেকে শুরু করে সব খরচ বহন করা হবে৷ ধারণা করা হচ্ছে, এজন্য মোট খরচ হবে অন্তত এক মিলিয়ন ডলার৷ মক্কার পাশাপাশি মদিনাও যাবেন নিউজিল্যান্ড থেকে আসা মুসল্লিরা৷

নিউজিল্যান্ডে সৌদি রাষ্ট্রদূত আবদুলরাহমান আল সুহাইবানি জানিয়েছেন, ১৫ মার্চ দুটি মসজিদে বন্দুকধারীর হামলায় বাদশাহ মর্মাহত হয়েছেন৷ ৫১ জনকে গুলি চালিয়ে হত্যার দায়ে অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত হামলাকারীর বিচার চলছে৷

ক্রাইস্টচার্চের হামলাকারী হামলার পুরো ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করেন৷ এই ঘটনায় তার মতো অন্য অনেক শেতাঙ্গ বর্ণবাদী এমন আরো হামলায় উদ্বুদ্ধ হয়েছেন৷ সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের এল পাসোতে এক বন্দুকধারীর গুলিতে প্রাণ হারান ২২ জন৷

হজে যত অব্যবস্থাপনা

হজে যাচ্ছেন ক্রাইস্টচার্চ হামলার শিকার মুসলিমরা
ভিসা জটিলতা
প্রতি বছরই হজে যাওয়ার সময় ভিসা জটিলতায় পড়তে হয় হজযাত্রীদের৷ এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার জন হজ পালন করতে যাচ্ছেন৷ মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সোমবার (৩০ জুলাই) পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার ৬৬৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯৩ হাজার ১৮৮ জন হজযাত্রীসহ মোট ৯৯ হাজার ৮৫৭ জনের সৌদি আরবে পৌঁছানোর খবর নিশ্চিত করেছে৷ তবে আশার কথা— এবার ভিসা জটিলতার বড় কোনো অভিযোগ এখনো ওঠেনি৷
হজে যাচ্ছেন ক্রাইস্টচার্চ হামলার শিকার মুসলিমরা
ফ্লাইট সংকট
এ বছর ১ লাখ ২৭ হাজার জনের মধ্যে বিমানের ফ্লাইটে যাচ্ছেন ৬৩ হাজার ৫৯৯ জন৷ প্রায় প্রতি বছর হজে যাবার সময় ফ্লাইট সংকটও দেখা দেয়৷ এবার তা দূর করার জন্য কিছু উদ্যোগ নেয়া হয়েছে৷ প্রথমবারের মতো এবার কিছু ফ্লাইটের জেদ্দা বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম ঢাকা থেকেই শেষ করা হচ্ছে৷ অন্যদিকে নির্ধারিত স্লটের বাইরে অতিরিক্ত কোনো ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি সৌদি সরকার৷

 

হজে যাচ্ছেন ক্রাইস্টচার্চ হামলার শিকার মুসলিমরা
হজক্যাম্পে কষ্ট
ঢাকা থেকেই কষ্ট শুরু হয় অনেকের৷ রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে থাকে কোনোরকমে রাত্রি যাপনের ব্যবস্থা৷

 

হজে যাচ্ছেন ক্রাইস্টচার্চ হামলার শিকার মুসলিমরা
সৌদি আরবে থাকা-খাওয়ার অসুবিধা
বাংলাদেশে হজ সংস্থা যেসব প্রতিশ্রুতি আর আশ্বাস দেয়, সেগুলো অনেক ক্ষেত্রেই রক্ষা করা হয় না৷ খাওয়া আর থাকার ব্যবস্থা নিয়ে নানা ধরনের প্রতারণার ঘটনা ঘটে৷ যাবার আগে কাবা শরীফের কাছাকাছি বাড়ি ভাড়া করার কথা বলা হলেও অনেক ক্ষেত্রে সেই প্রতিশ্রুতি না রেখে অনেক দূরে থাকার ব্যবস্থা করা হয়৷এ কারণে চরম ভোগান্তিতে পড়তে হয়৷

 

হজে যাচ্ছেন ক্রাইস্টচার্চ হামলার শিকার মুসলিমরা
গাইড না পাওয়া
হজের সময় বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য গাইডের দরকার হয়৷ কিন্তু অনকেই গাইড পান না৷ ফলে নানা সমস্যায় পড়তে হয় তাঁদের৷

 

হজে যাচ্ছেন ক্রাইস্টচার্চ হামলার শিকার মুসলিমরা
হজ-বাণিজ্য
হজের সময় সৌদি আরবে যাওয়া-আসার টিকিটের দাম বেড়ে যায়৷ এবার তা বেড়ে হয়েছে এক লাখ ২৮ হাজার টাকা৷ গত বছরের তুলনায় তা অবশ্য কম৷ গত বছর টিকিটের দাম ছিল এক লাখ ৩৮ হাজার টাকা৷ বাংলাদেশ বিমান অবশ্য হজের জন্য স্পেশাল ফ্লাইটের ব্যবস্থা করে৷ কিন্তু অন্যান্য বিমানসংস্থায় সেই সুবিধা নেই৷

 

হজে যাচ্ছেন ক্রাইস্টচার্চ হামলার শিকার মুসলিমরা
সরকারি ব্যবস্থাপনায় দুর্নীতি, স্বজনপ্রীতি
প্রতিবছরই কিছু-না-কিছু দুর্নীতি, স্বজনপ্রীতির অভিযোগ ওঠে৷ এর মধ্যে সরকারি খরচে কর্মকর্তা এবং তাদের আত্মীয়-স্বজনদের হজ করতে পাঠানোর অভিযোগ অন্যতম৷

সৌদি বাদশাহ অবশ্য প্রতি বছরই নিজের অতিথি হিসেবে কয়েকশ মানুষকে হজ পালনের আমন্ত্রণ জানান৷ তবে এবারই প্রথন নিউজিল্যান্ড থেকে কেউ বাদশাহী আমন্ত্রণ পেলেন৷

দুই সপ্তাহ আগে সৌদি রাষ্ট্রদূত নিজেই ক্রাইস্টচার্চে গিয়ে হজের পোশাক দেন৷ হামলার শিকার আল নুর মসজিদের ইমাম গামাল ফৌদা বলেন, ‘‘এটা দারুণ ব্যাপার৷ আধ্যাত্মিক উন্নতি লাভের এটি একটি অনন্য সুযোগ৷” হামলা থেকে বেঁচে যাওয়াদের মধ্যে ফৌদাও একজন৷ তিনিও পেয়েছেন বাদশাহের আমন্ত্রণ৷

ফৌদা বলেন, হজে সবাই যেতে চাইলেও নিউজিল্যান্ড থেকে সৌদি আরব যাওয়ার খরচের কথা চিন্তা করে অনেকেই সেটা পিছিয়ে দেন৷ ফলে এবারের আমন্ত্রণের অনেকের জন্যই আনন্দের বার্তা নিয়ে এসেছে৷ তিনি বলেন, ‘‘হামলার ঘটনার পরও নিউজিল্যান্ডের সবাই ঐক্যবদ্ধ আছে৷ ঘৃণা আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে পারবে না৷ আমরা একে অপরকে ভালোবাসতে থাকবো৷”

শারীরিকভাবে সক্ষম সব মুসলিমেরই জীবদ্দশায় হজ পালনের বাধ্যবাধকতা রয়েছে৷ ফলে অনেকেই সারা জীবনের সঞ্চয় দিয়ে হলেও হজে গিয়ে থাকেন৷ বার্ষিক এই যাত্রায় পৃথিবীর নানা প্রান্ত থেকে সৌদি আরবের মক্কায় জড়ো হন প্রায় ২০ লাখ মুসলিম৷ অতীতের পাপ মুছে ফেলে স্রষ্টার কাছে ক্ষমা প্রার্থনাই এর মূল লক্ষ্য৷

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sazzad Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
সৌদি আরব

ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭ দেশকে বড় সুখবর দিলো সৌদি আরব

July 10, 2026
Sky

এক বছর চাঁদ-মঙ্গলে থাকতে চান? স্বেচ্ছাসেবী খুঁজছে নাসা

July 10, 2026
আয়না ভাঙা দুর্ভাগ্য

আয়না ভাঙা দুর্ভাগ্য, লবণ পড়া অমঙ্গল-আজও বিশ্বাস করে ফরাসিরা

July 10, 2026

Latest News

সৌদি আরব

ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭ দেশকে বড় সুখবর দিলো সৌদি আরব

Sky

এক বছর চাঁদ-মঙ্গলে থাকতে চান? স্বেচ্ছাসেবী খুঁজছে নাসা

আয়না ভাঙা দুর্ভাগ্য

আয়না ভাঙা দুর্ভাগ্য, লবণ পড়া অমঙ্গল-আজও বিশ্বাস করে ফরাসিরা

Choshma

আদালতে স্মার্ট চশমা নিষিদ্ধ করল নিউইয়র্ক

তেলের দাম

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলো প্রায় ২ শতাংশ

খামেনি

খামেনির শেষ বিদায়ে অংশ নিয়েছেন ৪ কোটির বেশি মানুষ

netanyahu

মেসি নন; কাকে আর্জেন্টিনার ‘আসল সুপারস্টার’ মনে করেন নেতানিয়াহু?

Trump

ফ্লোরিডার পাম বিচ বিমানবন্দরের নতুন নাম ‘ট্রাম্প বিমানবন্দর’

Techer

ছাত্রকে নিয়মিত খোলামেলা ছবি পাঠাতেন যুক্তরাষ্ট্রের এই শিক্ষিকা

মাংসখেকো

ইউরোপ জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa