Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম হজ্ব ফাইন্যান্সের ঋণ বা সঞ্চয়ের কিস্তি দেওয়া যাবে ‘নগদ’-এ
জাতীয় ধর্ম

হজ্ব ফাইন্যান্সের ঋণ বা সঞ্চয়ের কিস্তি দেওয়া যাবে ‘নগদ’-এ

By ABM MannanOctober 11, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক:‘নগদ’ এবং হজ্ব ফাইন্যান্সের গ্রাহকেরা তাদের লোন অথবা হজের জন্য সঞ্চয়ের ডিপোজিটের কিস্তি পরিশোধ করতে পারবেন ‘নগদ’ অ্যাপের মাধ্যমে। রাজধানীর দিলকুশায় হজ্ব ফাইন্যান্স-এর প্রধান কার্যালয়ে এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির ফলে এখন থেকে ‘নগদ’ এবং হজ্ব ফাইন্যান্সের গ্রাহকেরা তাদের লোন অথবা হজের জন্য সঞ্চয়ের ডিপোজিটের কিস্তি পরিশোধ করতে পারবেন ‘নগদ’ অ্যাপের মাধ্যমে। পাশাপাশি ভবিষ্যতে হজ্ব ফাইন্যান্স কোম্পানী লিমিটেড-এর গ্রাহকেরা ‘নগদ’ অ্যাপের মাধ্যমে ডিপিএস সুবিধাসহ ন্যানো লোন, মাইক্রো লোন, রিটেইল লোন এবং এসএমই লোন ক্রয় সুবিধা নিতে পারবেন ‘নগদ’ গ্রাহকেরা।
হজ্ব ফাইন্যান্সের ঋণ বা সঞ্চয়ের কিস্তি

Advertisement

সকল প্রকার আর্থিক সেবা যেমন, সঞ্চয় গ্রহণ ও বিনিয়োগ প্রদানের পাশাপাশি হজের জন্য বিশেষ সঞ্চয় ও অর্থায়ন সেবা প্রক্রিয়া আরও সহজ করতে আর্থিক প্রতিষ্ঠান হজ্ব ফাইন্যান্স কোম্পানী লিমিটেডের সঙ্গে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ লিমিটেড-এর চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে।

এ সময় ‘নগদ’-এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শেখ আমিনুর রহমান, পেমেন্ট বিভাগের প্রধান মোহাম্মদ মাহবুব সোবহান, ডেপুটি জেনারেল ম্যানেজার (এফআই ও ইন্স্যুরেন্স) মো. বায়েজিদ। এ ছাড়া হজ্ব ফাইন্যান্স কোম্পানী লিমিটেড-এর পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রুমী এহসানুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক মসিউদ্দৌলা, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আ ফ আ মো. শফিউদ্দিনসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের সেরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে হজ্ব ফাইন্যান্স-এর লোন অথবা ডিপোজিটের নতুন এই সেবা নিয়ে ‘নগদ’-এর প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শেখ আমিনুর রহমান বলেন, ‘নগদ বরাবরই ইসলামি শরিয়াভিত্তিক মোবাইল ব্যাংকিং কার্যক্রমের নানান সব সুযোগ সুবিধা নিয়ে এসেছে। যারা হজের জন্য সঞ্চয় করতে চান তাদের জন্য আবারও সুখবর আনল নগদ। এখন থেকে সারা দেশের মানুষ হজ ফাইন্যান্স-এর যেকোনো সুবিধা নিতে পারবেন ঘরে বসেই। তাই লোন অথবা হজের জন্য সঞ্চয়ের ডিপোজিটের কিস্তি পরিশোধ করার জন্য নষ্ট হবে না অতিরিক্ত সময়।’

ইসলামি জীবনধারার সঙ্গে সংগতি রেখে গত তিন বছর ধরে চালু রয়েছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-এর ‘নগদ ইসলামিক’ অ্যাকাউন্ট, যা সম্পূর্ণ শরিয়াহ পর্যবেক্ষক কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে। ইসলামিক শরিয়াহ অনুসারে পরিচালিত হওয়ায় কোনো রকম সুদ ছাড়াই ‘নগদ ইসলামিক’ অ্যাকাউন্টের গ্রাহকেরা নিজের কষ্টার্জিত অর্থ এখানে সঞ্চয় করতে পারছেন। পাশাপাশি খুব সহজেই পবিত্র হজ ও ওমরাহর যাতায়াতসহ অন্যান্য খরচ এই অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করা যায়। এ ছাড়া এই অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকেরা ঘরে বসেই তাঁদের ইসলামিক জীবন বিমার পেমেন্টও করতে পারেন।

আরেকটি স্বপ্ন পূরণ, তৃতীয় শীতলক্ষ্যা সেতুর উদ্বোধন কাল

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ABM Mannan
    Related Posts
    BGB

    আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

    June 22, 2026
    ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

    ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

    June 22, 2026
    তথ্যমন্ত্রী

    দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

    June 22, 2026

    Latest News

    BGB

    আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

    ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

    ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

    তথ্যমন্ত্রী

    দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

    হাইকোর্টে রিট

    অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

    DC

    বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

    প্রধানমন্ত্রী

    চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

    Bus

    হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

    Salam

    সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

    ঝড়ের শঙ্কা

    সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa