
বৃহস্পতিবার রাতে কক্সবাজারের সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বৃহত্তর খরুলিয়ার দরগাহ পাড়া ষ্টেশন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় এই মাহফিল।
স্থানীয় সূত্র জানায়, আজহারীর ওয়াজ শুনতে শিশু থেকে শুরু করে লক্ষাধিক নারী-পুরুষের সমাগম ঘটে। বিশেষ করে রামু, সদর, উখিয়া, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া ও পেকুয়াসহ বেশ কয়েকটি জেলা-উপজেলা থেকে এসে লোকজন তার মাহফিলে অংশগ্রহণ করেন। আজহারী বক্তব্য শুরু করার সাথে সাথে ১ পুলিশ সদস্য এসে তাঁকে থামিয়ে দেন।
এসময় উত্তেজিত হয়ে পড়ে উপস্থিত জনতা। এসময় আজহারী নিজেই জনতাকে থামতে বলে বলেন, বসেন ভালো কথা বলতেছে। একটি ভিডিওতে দেখা যায়, ঐ পুলিশ সদস্য আজহারীকে বলছিলেন, পুরো কক্সবাজার শহর জ্যাম হয়ে গেছে।
মাহফিলে আসা মুসল্লিরা জানান, মিজানুর রহমান আজহারীর ওয়াজ শুনতে তারা দূর-দূরান্ত থেকে দরগাহ পাড়ায় ছুটে এসেছেন। আজকের মাহফিলে দেড় লাখ মানুষ অংশ নিয়েছেন। মাঠ ভরে বাইরে দাঁড়িয়েও ওয়াজ শুনেছেন মুসল্লিরা। এসময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



