Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় হঠাৎ দেশের আকাশসীমায় অনুমতি ছাড়া সিঙ্গাপুরের প্লেন, উত্তেজনা
জাতীয়

হঠাৎ দেশের আকাশসীমায় অনুমতি ছাড়া সিঙ্গাপুরের প্লেন, উত্তেজনা

By Shamim RezaMay 21, 20204 Mins Read

হঠাৎ দেশের আকাশসীমায় অনুমতি ছাড়া সিঙ্গাপুরের প্লেন, উত্তেজনা

Advertisement
জুমবাংলা ডেস্ক : সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর এসকিউ-৩২৬। সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১৩ ঘণ্টা আকাশে উড়ে ফ্লাইটটি জার্মানির ফ্র্যাংকফ্রুটের বিমানবন্দরে পৌঁছায়। প্রতিযাত্রায় এটি বঙ্গোপসাগরের ভারত সীমানা দিয়ে পার হলেও গত মঙ্গলবার (১৯ মে) হুট করেই ঢুকে পড়ে বাংলাদেশের আকাশসীমায়। দেশের সীমানাধীন অংশে ঢুকে বঙ্গোপসাগর হয়ে দুবলার চর, সুন্দরবন হয়ে প্রায় ৩০ মিনিট উড়ে ফ্লাইটটি। পরে কলকাতার আকাশের দিকে চলে যায়।

বাংলাদেশের আকাশসীমায় হঠাৎ এভাবে ‘অনুপ্রবেশের’ বিষয়ে ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) রুমের পক্ষ থেকে জেরা করা হয় এসকিউ-৩২৬ ফ্লাইটের পাইলটকে। একের পর এক প্রশ্ন করা হলেও তিনি কোনোটিরই সদুত্তর দিতে পারেননি। আকাশসীমায় অনুমতির বিষয়ে জানতে চাইলে ফ্লাইটের পাইলট তারও কোনো উত্তর দিতে পারেননি।

নিয়মবহির্ভূতভাবে দেশের আকাশসীমায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটটির হঠাৎ ঢুকে পড়ার ঘটনাটি তদন্ত করছে বিমানবন্দর ও এটিসি কর্তৃপক্ষ।

জানা যায়, সিঙ্গাপুর এয়ারলাইন্সের এই ফ্লাইট প্রতিবার চাঙ্গি বিমানবন্দর থেকে উড়াল দিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুর হয়ে বঙ্গোপসাগর (ভারত অংশ) দিয়ে কলকাতা, পাকিস্তান, আফগানিস্তান, কাজাখস্থান, রাশিয়া, বেলারুশ ও পোল্যান্ডের আকাশসীমানা অতিক্রম করে ফ্র্যাংকফ্রুট যায়।

তবে মঙ্গলবার ফ্লাইটটি তার গতি পরিবর্তন করে মিয়ানমার হয়ে দুপুর ১২টা ৫০ মিনিটে বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশের আকাশে ঢুকে পড়ে। ৩০ মিনিট উড়ে ১টা ২০ মিনিটে বাংলাদেশের আকাশসীমা ত্যাগ করে ভারতের কলকাতার আকাশসীমায় ঢুকে যায় এসকিউ-৩২৬। মোট ৩০ মিনিট দুবলার চর, সুন্দরবন হয়ে বাংলাদেশের আকাশসীমা পার হয় ফ্লাইটটি।

সাধারণত কোনো দেশের আকাশসীমা ব্যবহার করতে হলে বা সেদেশে প্লেন অবতরণ করানোর প্রয়োজন হলে স্থানীয় এয়ার ডিফেন্স ক্লিয়ারেন্সের (এডিসি) প্রয়োজন হয়। এডিসি নম্বর হচ্ছে একটি সিকিউরিটি ক্লিয়ারেন্স নম্বর।

এসকিউ-৩২৬ ফ্লাইট যখন বাংলাদেশের ওপর দিয়ে যাচ্ছিল তখন ঢাকার এটিসি থেকে বারবার এটির পাইলটের কাছে এডিসি নম্বর জানতে চাওয়া হচ্ছিল। তবে পাইলট সে বিষয়ে কিছু বলতে পারছিলেন না। একসময় তাকে উদ্দেশ্য করে উত্তপ্ত বাক্যও উচ্চারণ করে ঢাকার এটিসি।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে দেশের আকাশসীমা নির্ধারণের বিষয়ে একটি সার্কুলারে বেবিচক নির্দেশনা দেয় যে, কোনো এয়ারক্রাফট যদি বাংলাদেশের এডিসি জোনে ঢুকতে চায় তাহলে তাকে আগে থেকেই এডিসি নম্বর নিতে হবে।

এছাড়া ওভারফ্লাই (আকাশসীমা ব্যবহার) করতে হলে ওই ফ্লাইটকে বাংলাদেশের সীমানায় ঢোকার কমপক্ষে ১০ মিনিট আগে তা জানাতে হবে। এক্ষেত্রে সর্বশেষ যে দেশ থেকে প্লেনটি আসছিল সেই দেশের এয়ার ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব বাংলাদেশের এটিসিকে বিষয়টি অবগত করবে। তবে মিয়ানমার সিঙ্গাপুরের এই ফ্লাইটটির বিষয়ে কিছুই জানায়নি বলে জানা গেছে।

এসকিউ-৩২৬ ফ্লাইটের পাইলটের সঙ্গে এটিসির বাক্যবিনিময়
বাংলাদেশের আকাশসীমায় ঢুকে পড়তেই ফ্লাইটটির পাইলটের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এটিসি। প্রথমেই বাংলাদেশের এটিসি কলকাতা এয়ারপোর্টকে জানায় যে সিঙ্গাপুরের এই ফ্লাইটটি তাদের হ্যান্ডওভার করা হচ্ছে (খানিকক্ষণ বাদে)। এরপর বাংলাদেশের আকাশসীমা ছাড়ার শেষ মুহূর্তে ফ্লাইটের পাইলটকে জেরা করে এটিসি।

এটিসি রুম : ঢাকার এফআইআরে (ফ্লাইট ইনফরমেশন রিজিওন) ঢোকার আগে একটি কল দিয়ে বিষয়টি জানানো উচিত ছিল আপনার।
ফ্লাইট এসকিউ৩২৬ : (জবাব অস্পষ্ট)
এটিসি রুম : আপনি যে ঢাকার এফআইআরে ঢুকেছেন, আপনার এয়ার ডিফেন্স ক্লিয়ারেন্স (এডিসি) নম্বরটি জানতে চাচ্ছি।
ফ্লাইট এসকিউ৩২৬ : (পাইলট তখন কলকাতার এডিসি নম্বর দেন)
এটিসি রুম : আমি বাংলাদেশের এডিসি নম্বর দেয়ার অনুরোধ করছি।
ফ্লাইট এসকিউ৩২৬ : (বক্তব্য অস্পষ্ট)
এটিসি রুম : আপনি এখন ঢাকার রিজিয়নে আছেন। আপনি বাংলাদেশ ক্রস করছেন কোনো এডিসি নম্বর ছাড়া। আপনার কাছে কি ঢাকার আকাশসীমা ব্যবহারের কোনো (ওভারফ্লায়িং) অনুমতি রয়েছে?
ফ্লাইট এসকিউ৩২৬ : কলকাতা বলতে পারবে (বক্তব্য অস্পষ্ট, কোনো উপযুক্ত উত্তর দিতে পারেননি)।
এটিসি রুম : আমি আবারও বলছি আপনি ঢাকার আকাশসীমায় আছেন। আপনার কাছে কি ঢাকার আকাশসীমায় প্রবেশের কোনো অনুমতি নম্বর আছে?
ফ্লাইট এসকিউ৩২৬ : দেখছি।
এটিসি রুম : আপনি কীভাবে অনুমতি ছাড়া অন্য একটি দেশের ওপর দিয়ে এখনো স্ট্যান্ডবাই আছেন?
ফ্লাইট এসকিউ৩২৬ : (উত্তর দেননি)
এটিসি রুম : কলকাতার কিছু করার নেই। আপনি আপনার এয়ারলাইন্স প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন, তারা কোনো অনুমতি নিয়েছে কি-না?
ফ্লাইট এসকিউ৩২৬ : (উত্তর দেননি)
বিধি লঙ্ঘন করে এসকিউ-৩২৬ ফ্লাইট গতকাল মঙ্গলবার এই পথ ধরে ফ্র্যাংকফ্রুটের গন্তব্যে গেছে
এটিসি রুম : আপনার ভাগ্য বেশ ভালো যে আমাদের ফাইটার আপনাকে ধাওয়া করেনি।
ফ্লাইট এসকিউ৩২৬ : (পাইলট তখন আবারও এটিসিকে কলকাতার এডিসি নম্বর বলছিলেন)
এটিসি রুম : এটা কলকাতা নয়, ঢাকার রুট। আপনাকে ঢাকার রুট ব্যবহারের জন্য অনুমতি নিতে হবে।
ফ্লাইট এসকিউ৩২৬ : (উত্তর দেননি)

এটিসি রুম : দয়া করে এমন কিছু শেখাতে আসবেন না যাতে বোঝা যায় যে আপনি ফ্লাই করার নিয়ম জানেন না। কিছুক্ষণ আগে থাই এয়ারওয়েজসহ অন্যান্য প্লেন এই রুট দিয়ে গেছে। তারা অনুমতি নিয়ে গেছে। আপনি অনুমতি না নিয়ে বাংলাদেশের ওপর দিয়ে ফ্লাই করতে পারেন না। যদি আপনি এ বিষয়টি না জানেন তাহলে অনুগ্রহ করে পরেরবার থেকে বাংলাদেশের ওপর দিয়ে আর ফ্লাই করবেন না এবং আপনার প্রতিষ্ঠানকে বলবেন বাংলাদেশের অনুমতি নিতে। গুডবাই।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল-আহসান বলেন, ‘কথোপকথন শুনে মনে হলো পাইলটের কাছে বাংলাদেশে প্রবেশের অনুমতি ছিল না। পাইলটের ফল্ট থাকতে পারে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান মফিদুর রহমান বলেন, ‘এয়ারলাইন্স সম্ভবত অনুমতি নিয়েছিল, তবে এটিসির কাছে হয়তো সেই তথ্যটি ছিল না। এটিসি যখন পাইলটের কাছে এডিসি নম্বর জানতে চায় পাইলট বলেছে, ‘চেক করে জানাচ্ছি।’ চেক করতে করতে সে বাংলাদেশের আকাশসীমা পার হয়ে গেছে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa