Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা হঠাৎ মেসির কণ্ঠে সৌদি আরবের প্রশংসা ভবিষ্যৎ নিয়ে বাড়লো রহস্য
খেলাধুলা ফুটবল

হঠাৎ মেসির কণ্ঠে সৌদি আরবের প্রশংসা ভবিষ্যৎ নিয়ে বাড়লো রহস্য

By জুমবাংলা নিউজ ডেস্কApril 30, 20232 Mins Read

সৌদি নিয়ে মেসির পোস্ট, ভবিষ্যৎ নিয়ে বাড়ছে রহস্য

স্পোর্টস ডেস্ক : প্যারিস সেন্ট জার্মেইয়ের সঙ্গে লিওনেল মেসির চুক্তির মেয়াদ বাকি মোটে দুই মাস। এর পরই মুক্ত খেলোয়াড় হয়ে যাবেন ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার। তাই মেসিকে দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছে বেশ কয়েকটি দল। বার্সেলোনা-ইন্টার মিয়ামির পাশাপাশি মেসির পরবর্তী ঠিকানা হিসেবে সৌদির পেশাদার লিগের নামও জোরাল হচ্ছে দিনে দিনে।

সৌদি আরবকে নিয়ে মেসির পোস্টে ভবিষ্যৎ নিয়ে বাড়লো রহস্য

Advertisement

৩০ জুন, তারিখটার দিকে তাকিয়ে আছে অগণিত ফুটবল্ভক্ত। নতুন করে চুক্তি নবায়ন না করলে যে এদিনই পিএসজির সঙ্গে চুকেবুকে যাবে মেসির সম্পর্ক। ফ্রি এজেন্ট হিসেবে তখন মেসিকে দলে ভেড়াতে পারবে যে কেউই। দলগুলোর প্রস্তাবের প্রেক্ষিতে আর্জেন্টাইন মহাতারকা বেছে নিতে পারবেন নিজের পছন্দের ক্লাব।

পিএসজির সঙ্গে চুক্তি নবায়নের সম্ভাবনা কমছে দিনে দিনে। আর মেসিও মুখ না খোলায় বাড়ছে সন্দেহ। মেসির আজন্মের ঠিকানা বার্সেলোনা তো তোড়জোড় বেঁধেই নেমেছে ক্লাবের ইতিহাসের সেরা সন্তানকে ঘরে ফিরিয়ে আনতে। যদিও ক্যাম্প ন্যুতে মেসির প্রত্যাবর্তনের পথটা বিস্তর কঠিন। লা লিগার ‘ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’ নীতিতে বাঁধা কাতালান ক্লাবটির হাত পা। তারপরও ফুটবল রোমান্টিকরা আশায় বুঁদ হয়ে আছেন মেসির বার্সা উপাখ্যানের হ্যাপি এন্ডিং দেখতে।

মেসিকে দলে পেতে ইউরোপের বাইরে টাকার বস্তা নিয়ে অপেক্ষা করছে মেজর লিগ সকারের ইন্টার মিয়ামি আর সৌদি পেশাদার লিগের দল আল হিলালও। আল হিলালের প্রস্তাবে রাজি হলে মেসি পরিণত হবেন ইতিহাসের সবচেয়ে বেশি আয় করা ফুটবলারেই। এ যাবত কালে এত বড় প্রস্তাব পাননি আর কোনো ফুটবলারই।

মেসির ফুটবল ক্যারিয়ারের ভবিষ্যৎ যখন এমন অনিশ্চয়তায় দোদুল্যমান, তখন তিনি নিজেই বাড়িয়ে দিয়েছেন রহস্য। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির একটি পোস্ট জন্ম দিয়েছে রহস্যের। তবে কি মেসি ইউরোপের শীর্ষ স্তরের ফুটবল ছেড়ে পা বাড়াচ্ছেন সৌদি আরবে?

শনিবার (২৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সৌদি আরবের প্রাকৃতিক নিসর্গের প্রশংসা করেন। যার পরেই গুঞ্জন তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে -তবে কি মেসি দেশটিকেই পরবর্তী গন্তব্য হিসেবে বেছে নিচ্ছেন?

সেই পোস্টে সৌদি আরবের একটি খেঁজুর বাগানের ছবি শেয়ার করে লিখেছেন, ‘কে ভেবেছিল সৌদি আরব এতোটাই সবুজ?  আমি যখনই পারি, এই অপ্রত্যাশিত বিস্ময়ে হারিয়ে যেতে ভালোবাসি।’ এই লেখার সঙ্গে তিনি হ্যাশট্যাগে জুড়ে দিয়েছেন সৌদি আরব ভ্রমণের আহ্বান।

এই পোস্টের পর অনেকেই ভাবছেন, মেসি হয়ত পিএসজির সঙ্গে চুক্তি শেষে বার্সেলোনা বা ইন্টার মিয়ামিতে যাচ্ছেন না। আল হিলালের অকল্পনীয় প্রস্তাবে সাড়া দিয়ে পা দিচ্ছেন আরবেই, যেখানে আগে থেকেই আছেন তার এতদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।

তবে এই পোস্ট দেখেই এখনোই এতদূর ভাবতে নারাজ বেশিরভাগ মেসিপ্রেমীই। আদতে মেসি হলেন সৌদি আরবের পর্যটন দূত। স্বাভাবিকভাবেই তাই দেশটির প্রাকৃতিক নিসর্গ উপভোগ করতে আমন্ত্রণ জানাচ্ছেন সারবিশ্বের অগণিত ভক্তকে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026
Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

July 21, 2026
আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

July 21, 2026

Latest News

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

দি মারিয়ার বার্তা

এবার মেসিদের জন্য দি মারিয়ার বার্তা

মেসির প্রশংসা

বিশ্বকাপ জয়ের উল্লাসেও রদ্রির মুখে শুধু মেসির প্রশংসা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa