জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বর্তমানে বিএনপি ফ্রাস্ট্রেশনে (হতাশায়) ভুগছে। তারা বেসামাল হয়ে মিথ্যাচার করছে।

Advertisement

শনিবার (২৪ অক্টোবর) সকালে, কুষ্টিয়ার জেলা প্রশাসকের সভাকক্ষে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক মত বিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় মাহবুব উল আলম হানিফ বলেন, ‘প্রতিদিন বিএনপি নেতারা টিভিতে আসছেন, টক শো করছেন। আবার তারাই বলেছেন, মিডিয়ার কণ্ঠরোধ করছে সরকার। বিএনপি ক্ষমতায় থাকতে খালেদা জিয়া আর তারেক রহমানের নানা দুর্নীতি-অপকর্মের কারণে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বর্তমানে বিরোধী দলে থেকেও তারা কোন জনকল্যাণমূলক কাজ করতে পারছে না।’

হানিফ আরো বলেন, ‘প্রতিটি উপনির্বাচনে বিএনপি মনোনয়ন বাণিজ্য করে হতাশ হয়ে পড়েছে। বিএনপি আজ সমাজের কাছে আজ এতটায় অগ্রহণযোগ্য, অপাংক্তেয় হয়ে পড়েছে যে তাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েকদিন আগে বলেছেন যে, বিএনপি করে শুনলে সেই পরিবারে কেউ ছেলেমেয়ের বিয়ে দিতে চায় না।’

এসময় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ কা ম সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাব জর্জ, জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভির আরাফাতসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.