Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় আগামী নির্বাচনে আওয়ামী লীগের স্লোগান হবে ‘স্মার্ট বাংলাদেশ’
জাতীয়

আগামী নির্বাচনে আওয়ামী লীগের স্লোগান হবে ‘স্মার্ট বাংলাদেশ’

By Hasan Majorডিসেম্বর 3, 20222 Mins Read

ওবায়দুল কাদের

Advertisement
জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে তার দলের স্লোগান হবে ‘স্মার্ট বাংলাদেশ’।

শনিবার বিকালে অপরাজেয় বাংলার পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সম্মেলন তিনি এ তথ্য জানান।

সম্মেলন উদ্বোধন করেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আগামী নির্বাচনের স্লোগান নেত্রী বলে দিয়েছেন। ছাত্রলীগ এখন থেকে এটাই স্লোগান দিবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের স্লোাগান হবে ‘স্মার্ট বাংলাদেশ’।’

তিনি বলেন, ‘সজিব ওয়াজেদ জয়ের সহযোগিতায় আমাদের নেত্রী ডিজিটাল বাংলাদেশ করেছেন। আমাদের পরবর্তী পরিকল্পনা হচ্ছে বাংলাদেশকে ‘স্মার্ট বাংলাদেশ’ হিসেবে গড়ে তোলা।’

আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে না, তারাই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় না। তাই বিএনপি নয়াপল্টনে সমাবেশ করতে চায়।

তিনি বলেন, বিএনপি আগামী ১০ ডিসেম্বর ঢাকা দখল করতে এলে ক্ষমতাসীন আওয়ামী লীগ বসে থাকবে না। পল্টনের ৩৫ হাজার স্কয়ার ফিট তাদের জন্য নিরাপদ! কেন নিরাপদ? আমরা জানি। আগুন নিয়ে আসবেন, লাঠি নিয়ে আসবেন, বোমা নিয়ে আসবেন, এজন্য আপনাদের জন্য এটা নিরাপদ।

তিনি বলেন, ‘ফখরুল সাহেব, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবো! আপনারা ঢাকা দখল করবেন! কত বড় সাহস! এখন কামাল সাহেবও নাচে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ফখরুল সাহেব আওয়ামী লীগ পল্টনকে ভয় পায় না। আওয়ামী লীগ ভয় পায় আপনাদের আগুন সন্ত্রাস, লাঠি নিয়ে খেলাধুলা। সেই বদনাম তো আপনাদের আছে। ওখানে (পল্টনে) সব মজুদ করবে। এরপর সারাদেশ থেকে বিএনপির নেতাকর্মীরা হান্ডি পাতিল, শীতের কাপড়, কম্বল এবং সাথে মশার কয়েল নিয়ে তাঁবু করেছে।

তিনি বলেন, ‘আমরা তো গাড়ি বন্ধ করিনি। আমি অনুরোধ করেছি, পরিবহন মালিকদের। তারা বলেছে তারা বন্ধ করবে না। তাহলে ভয় কিসের?’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী

জুন 13, 2026
বন্ধ

মেট্রোরেলের ট্র্যাকে বিড়াল, হঠাৎ বন্ধ ট্রেন চলাচল

জুন 13, 2026
বাজেট

দেশের সব নাগরিককে বাজেটে অন্তর্ভুক্ত করার লক্ষ্য: অর্থমন্ত্রী

জুন 13, 2026
Latest News
প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী

বন্ধ

মেট্রোরেলের ট্র্যাকে বিড়াল, হঠাৎ বন্ধ ট্রেন চলাচল

বাজেট

দেশের সব নাগরিককে বাজেটে অন্তর্ভুক্ত করার লক্ষ্য: অর্থমন্ত্রী

pm

স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী

নিত্যপণ্যের ট্যাক্স কমানো বাজেটও বিরোধী দলের ভালো লাগে না : প্রধানমন্ত্রী

Hajj

হজ শেষে দেশে ফিরলেন ৫৪৩২৩ হাজি, মারা গেছেন ৫০

জাইমা

আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপ পাস করলেন জাইমা রহমান

weather

দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি. বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

ঝড়ের পূর্বাভাস

সন্ধ্যার মধ্যে দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি. বেগে ঝড়ের পূর্বাভাস

ক্রিকেটার নাঈম

ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa