Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home জাতীয় হরমোন স্প্রে করার সময় টমেটো জব্দ করলেন খাদ্যমন্ত্রী
জাতীয়

হরমোন স্প্রে করার সময় টমেটো জব্দ করলেন খাদ্যমন্ত্রী

By Shamim RezaJan 11, 2020, 10:15 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : রাজশাহীর গোদাগাড়ী এলাকায় উৎপাদিত টমেটো চালান বন্ধের নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শনিবার সকালে নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার পথে গোদাগাড়ী এলাকায় টমেটোতে হরমোন স্প্রে করতে দেখে গাড়ি থেকে নেমে স্প্রে করা টমেটোর নমুনা সংগ্রহ করেন।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত টমেটোর চালান বন্ধ রাখতে উপস্থিত গোদাগাড়ী নির্বাহী কর্মকর্তা নাজমুল হোসেন সরকার ও উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলামকে নির্দেশ দেন খাদ্যমন্ত্রী।

রাজশাহীর জেলা প্রশাসক হামিদুল হক শনিবার দুপুরে বলেন, খাদ্যমন্ত্রী গোদাগাড়ী থেকে টমেটোর চালান বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন। টমেটোতে স্প্রে করা হরমোন পরীক্ষার জন্য শনিবার বিকেলের মধ্যে ঢাকা থেকে জরুরিভাবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি বিশেষজ্ঞ টিম রাজশাহীতে পৌঁছাবে।

গোদাগাড়ীর টমেটো চাষীসহ সংশ্লিষ্টরা জানিয়েছেন, গোদাগাড়ী পৌরসভার লালবাগ এলাকা অতিক্রমের সময় খাদ্যমন্ত্রী দেখতে পান বিশাল মাঠের মধ্যে পলিথিন বিছিয়ে কয়েকশ’ মণ কাঁচা টমেটো ছড়িয়ে রেখে ইথানল নামের এক জাতীয় হরমোন স্প্রে করা হচ্ছে। তিনি গাড়ি থামিয়ে দুটি স্তূপ থেকে পাঁচ কেজি করে মোট ১০ কেজি স্প্রে করা টমেটো ও হরমোনের কয়েকটি বোতল জব্দ করেন। এ সময় মন্ত্রী রাজশাহীর জেলা প্রশাসককে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ফোনে নির্দেশ দিয়ে চাঁপাইনবাবগঞ্জে চলে যান।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, কৃষকের ধান ক্রয়ে কোনো দুর্নীতি সহ্য করা হবে না। কৃষক যাতে ধানের ন্যায্যমূল্য পায় তা নিশ্চিত করতে এবং কোনো মধ্যস্বত্বভোগী যাতে সুযোগ গ্রহণ করতে না পারে সে বিষয়ে কঠোর থাকতে হবে। মধ্যস্বত্বভোগীদের সঙ্গে খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সম্পর্ক স্থাপন থেকে বিরত থাকারও নির্দেশ দেন তিনি।

শনিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা সফরে এসে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এ কথা বলেন। দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন কার্যালয় মিলনায়তনে আমন ধান সংগ্রহের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন খাদ্যমন্ত্রী।

সভায় চাঁপাইনবাবগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি এমপি, জেলা প্রশাসক এজেডএম নুরুল হক, পুলিশ সুপার রকিব উদ্দীন, মুক্তিযোদ্ধা ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিনসহ খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর তিনি জেলা খাদ্যগুদাম পরিদর্শন ও পৌর এলাকার হারিপুর উচ্চবিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। বিকেলে মন্ত্রী জেলার গোমস্তাপুর উপজেলায় একটি ঘৌড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানের মাধ্যমে সফরসূচি শেষ করেন।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at ZoomBangla iNews, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
PM-News

শিশু রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী, দ্রুত বিচারের আশ্বাস

May 21, 2026, 11:22 PM Asia/Dhaka
রামিসা হত্যার বিচার

শিশু রামিসা হ’ত্যার বিচার দাবিতে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ

May 21, 2026, 11:17 PM Asia/Dhaka
বায়তুল মোকাররম

ঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৫ জামাত

May 21, 2026, 10:22 PM Asia/Dhaka
Latest News
PM-News

শিশু রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী, দ্রুত বিচারের আশ্বাস

রামিসা হত্যার বিচার

শিশু রামিসা হ’ত্যার বিচার দাবিতে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ

বায়তুল মোকাররম

ঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৫ জামাত

fakhrul

ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করলেন মির্জা ফখরুল

Tran

ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সূচি

স্বরাষ্ট্রমন্ত্রী

আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

Ramisha

রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বজ্রঝড়ের আশঙ্কা

সারাদেশে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জারি

Roshu

১১ নারীকে ধর্ষণের পর হত্যা: গ্রেপ্তারের দেড় যুগ পরও বেঁচে আছেন সেই রসু খাঁ

স্বরাষ্ট্রমন্ত্রী

সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp