Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home হলি আর্টিজান মামলায় যে কারণে খালাস পেলেন বড় মিজান
জাতীয়

হলি আর্টিজান মামলায় যে কারণে খালাস পেলেন বড় মিজান

By Sibbir OsmanNovember 27, 2019Updated:November 27, 20192 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : হলি আটির্জানে জঙ্গি হামলার ঘটনায় মিজানুর রহমান ওরফে বড় মিজান ছিলো এই মামলার অন্যতম আসামি। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৬(২)(অ)সহ বেশ কয়েকটি ধারায় অভিযোগপত্র দেয়া হয় পুলিশের পক্ষ থেকে। বিচার শেষে বুধবার এই মামলায় ৭ জনকে মৃত্যুদণ্ড দেয়া হলেও অভিযোগ প্রমাণিত না হওয়ায় বড় মিজানকে খালাস দেন ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল।

আদালত তার রায়ে উল্লেখ করেছেন, আসামী মো. মিজানুর রহমান তার দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উল্লেখ করে “আমি ১৬ বৎসর যাবত মাছের ব্যবসা করি। ২০১২ইং সালে আমি ও হারিছ করিম নাচোল থানার কসবায় ০৬টা পুকুর লিজ গ্রহণ করি। আমি সেখানে ছোট ঘর বানিয়ে মাসের ১৫ দিন থাকি। ০৫ বৎসরের জন্য লিজ নিয়েছিলাম। ২০১৬ সালের মার্চ মাসের শেষের দিকে হারিছ করিম একদিন বলে জামাল নামে একটি ছেলে আমার সাথে দেখা করবে। বিকাল বেলা ছেলেটা আমার কাছে বড় একটা ব্যাগ নিয়ে আসে। আমি জিজ্ঞাসা করি ব্যাগে কি? জামাল বলে কলা। আমি টিপে দেখি হালুয়ার মত নরম। হারিছকে জিজ্ঞাস করি কলার ব্যাগ নিয়ে জামাল এসেছে, তো কলা হালুয়ার মত নরম কেন? সে বলে ও রাতে থাকবে সকালে চলে যাবে। ৬/৭টা বান্ডিল ছিল। প্রত্যেক বান্ডিলে ১০/১২টি পাইপের মত ছিল। ০৩টা বান্ডিল আলাদা করে আমার মাটির ঘরে চৌকির নিচে রাখে এবং বাকীগুলো জামাল নিয়ে চলে যায়। এটি জেলবোমা বলে পরে শুনেছি এবং গুলশানে বড় ধরনের হামলায় ব্যবহৃত হবে মর্মে জামাল বলেছিল। পরে পুলিশ আমাকে গ্রেপ্তার করে সংবাদ পেয়ে।”

সাক্ষ্য বিশ্লেষণে দেখা যায় যে কোন সাক্ষী এই হারিছ বা জামালের নাম কোথাও উল্লেখ করেনি। আসামী জাহাংগীর হোসেন তার দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উল্লেখ করে যে, প্রশিক্ষণে ব্যবহৃত অস্ত্র, গোলাবারুদ, বোমা বানানোর সরঞ্জাম ছোট মিজান ভারতে অবস্থানরত আমাদের অপর বড় ভাই বড় মিজানের মাধ্যমে সংগ্রহ করে মারজানকে দেয়। আসামী জাহাংগীর হোসেনের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উল্লেখিত বড় মিজানই এই মামলার আসামী মো. মিজানুর রহমান তা কোন সাক্ষ্য হতে দেখা যায়নি। সহআসামীগণ তাদের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উল্লেখ করেনি যে, আসামী মো. মিজানুর রহমান হলি আর্টিজান বেকারীতে হামলার বিষয়ে আসামী মো. মিজানুর রহমানকে জড়িয়ে কোন সাক্ষ্য প্রদান করেনি। আসামী মিজানুর রহমান এর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এবং অন্যান্য সাক্ষ্য হতে দেখা যায় না যে, আসামী মো. মিজানুর রহমান হলি আর্টিজান হামলার সংগে জড়িত কিংবা হলি আর্টিজান হামলা সম্পর্কে অবগত ছিল। কাজেই আসামী মিজানুর রহমান এর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৬(২)(অ) ধারার অভিযোগ প্রমাণিত হয়নি।

এছাড়া অন্যান্য ধারার অভিযোগও প্রমাণিত না হওয়ায় মিজানুর রহমান ওরফে বড় মিজান আদালত থেকে বেকসুর খালাস পান।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
ইসি সচিব

নির্বাচন উপলক্ষে ৭ দিন মাঠে থাকবেন ভ্রাম্যমাণ আদালত : ইসি সচিব

February 6, 2026
তিন কমিশনার

তিন কমিশনারসহ কাস্টমসের ৩৮ কর্মকর্তা বদলি

February 6, 2026
একুশে পদক

একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

February 6, 2026
Latest News
ইসি সচিব

নির্বাচন উপলক্ষে ৭ দিন মাঠে থাকবেন ভ্রাম্যমাণ আদালত : ইসি সচিব

তিন কমিশনার

তিন কমিশনারসহ কাস্টমসের ৩৮ কর্মকর্তা বদলি

একুশে পদক

একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

ভোট কেন্দ্র

এনআইডি নাম্বার দিয়ে যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

অমর একুশে বইমেলা

অমর একুশে বইমেলা শুরুর তারিখ নিয়ে ক্ষুব্ধ প্রকাশকরা

কমিশনার

নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার

শীত নিয়ে নতুন বার্তা

শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

সুযোগ

‘স্বাধীন বাংলাদেশের বাস্তবতায় জামায়াতে ইসলামীকে সমর্থনের সুযোগ নেই’

বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগামীকাল ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নীতি

‘ভালো নেতা ও নীতি চাই, অন্যথায় মুক্তি সম্ভব নয়’

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.