Bangabandhu20191010134638

Advertisement

জুমবাংলা ডেস্ক : সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের এজলাস কক্ষগুলোতে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো হচ্ছে।

হাইকোর্টের রায় বাস্তবায়নের অংশ হিসেবে এরইমধ্যে বিচারপতি তারিক উল হাকিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ, বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ, বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চের এজলাস কক্ষে বঙ্গবন্ধুর ছবি টাঙানো হয়েছে।

গত বৃহস্পতিবার দুপুরে বিচারপতি শেখ হাসান আরিফ নিজে উপস্থিত থেকে তার এজলাস কক্ষে বঙ্গবন্ধুর ছবি টাঙানো পর্যবেক্ষণ করেন। গত ১ অক্টোবর আপিল বিভাগে প্রধান বিচারপতির এজলাস কক্ষে বঙ্গবন্ধুর ছবি টাঙানো হয়। এক রিট পিটিশনের প্রেক্ষিতে গত ২৯ আগস্ট দুই মাসের মধ্যে সারাদেশের প্রতিটি আদালতকক্ষ/এজলাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনে হাইকোর্ট নির্দেশ দেয়। এ আদেশের পর ২৩ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে।

সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) তৈয়বুল হাসান স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, সুপ্রিমকোর্টের আইনজীবী এডভোকেট সুবীর নন্দী দাসের রিট আবেদনের প্রেক্ষিতে গত ২৯ আগস্ট বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে,এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত বেঞ্চ দেশের সব আদালতের এজলাস/কোর্টরুমে আগামী দুই মাসের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতি টাঙ্গানো ও সংরক্ষণের নির্দেশনা দিয়েছেন।

এ অবস্থায় অধস্তন আদালতের সব এজলাস/কোটরুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি টাঙানো ও সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। নির্দেশনা অনুযায়ী সুপ্রিমকোর্ট প্রশাসন আদেশ বাস্তবায়নে পদক্ষেপ নেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.