Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা হাঙ্গেরি-ইংল্যান্ড ম্যাচে বর্ণবাদী আচরণের তদন্ত করবে ফিফা
খেলাধুলা ফুটবল

হাঙ্গেরি-ইংল্যান্ড ম্যাচে বর্ণবাদী আচরণের তদন্ত করবে ফিফা

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 4, 20212 Mins Read

হাঙ্গেরি-ইংল্যান্ড ম্যাচে বর্ণবাদী আচরণের তদন্ত করবে ফিফা

Advertisement
স্পোর্টস ডেস্ক: বুদাপেস্টে বিশ্বকাপ বাছাইপর্বে ইংল্যান্ড খেরোয়াড়দের লক্ষ্য করে বর্ণবাদী ভাষা ব্যবহার করে আবারো সমালোচনার মুখে পড়েছে হাঙ্গেরির সমর্থকরা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা বিষয়টি মোটেই ভাল চোখে দেখেনি। পুসকাস এরিনার ম্যাচটি ঘিরে এই ধরনের ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটিকে নির্দেশ দিয়েছে ফিফা। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এই ধরনের ঘটনাকে ‘সম্পূর্ণভাবে অগ্রহনযোগ্য’ বলে মন্তব্য করেছেন।

বৃহস্পতিবারের ম্যাচটিতে ইংল্যান্ডের রাহিম স্টার্লিং ও বদলী খেলোয়াড় জুড বেলিংহ্যামকে উদ্দেশ্য করে স্বাগতিক সমর্থকরা বর্ণবাদী ভাষা শব্দ উচ্চারণ করে। ম্যাচটিতে ইংল্যান্ড ৪-০ গোলে হাঙ্গেরিকে বিধ্বস্ত করেছে। ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড স্টার্লিং দুর্দান্ত এই জয়ের প্রথম গোলটি করেছিলেন। কিন্তু সফরকারী কৃষ্ণাঙ্গ খেলোয়াড়দের নিয়ে এই ধরনের ঘটনাটি ম্যাচের ফলাফলের আনন্দকে ছাপিয়ে গেছে।

উত্তেজিত স্বাগতিক সমর্থকার ম্যাচ শেষে মাঠের মধ্যে বিভিন্ন ধরনের দাহ্য বস্তুও ছুঁড়ে মেরেছে।

এক বিবৃতিতে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা জানিয়েছে, ‘ম্যাচ রিপোর্ট পর্যালোচনা করে ফিফা গতকাল রাতে হাঙ্গেরি বনাম ইংল্যান্ডের ম্যাচটি ঘিড়ে যে ঘটনা ঘটেছে তার বিপক্ষে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফিফার সবসময়ই যেকোন ধরনের বর্ণবাদী কিংবা সংঘষপূর্ণ ঘটনাকে বিরোধীতা করে আসছে।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন টুইটারে লিখেছেন, ‘ফুটবলে এই বিষয়টির প্রতি ফিফা জিরো টলারেন্স সবসময়ই রয়েছে। যারাই এই ঘটনার জন্য দায়ী তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনার জন্য আমি ফিফাকে আহবান জানাচ্ছি। নাহলে ফুটবলের ভালদিকগুলো সব নির্মূল হয়ে যাবে।’

যদিও হাঙ্গেরিয়ান ফুটবল প্রধানরা তাদের সমর্থকদের পক্ষেই কথা বলেছেন। হাঙ্গেরিয়ান সমর্থকদের অশোভন আচরনের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে জুলাইয়ে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা ইউরো ২০২০’এ সমর্থকদের বিরুপ আচরনের জন্য শাস্তি স্বরূপ তিনটি আন্তর্জাতিক ম্যাচ দর্শকবিহীন স্টেডিয়ামে আয়োজনের নির্দেশ দিয়েছিল হাঙ্গেরিয়ান ফুটবল ফেডারেশনকে। যদিও ফিফা প্রতিযোগিতা হওয়ায় এই শাস্তি বিশ্বকাপ বাছাইপর্বে কার্যকর হবে না।

বর্ন বৈষম্যের বিপক্ষে নিজেদের সমর্থনের কথা জানিয়ে ম্যাচ শুরুর আগে ইংল্যান্ডের খেলোয়াড়রা হাঁটু গেড়ে মাটিতে বসে প্রতিবাদ জানিয়েছিল। ইউরো ২০২০‘র বাছাইপর্বে মন্টেনেগ্রো ও বুলগেরিয়ায় খেলতে গিয়ে ইংল্যান্ডের ম্যানেজার গ্যারেথ সাউথগেট তার কৃষ্ণাঙ্গ খেলোয়াড়দের নিয়ে এই একই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন। জুলাইয়ে ইউরোর ফাইনালে ইতালির কাছে পরাজয়ের পর অনলাইনে বর্ণবাদের স্বীকার হয়েছিলেন মার্কোস রাশফোর্ড, জেডন সানচো ও বুকায়ো সাকা।

হাঙ্গেরির বিপক্ষে বড় জয়ের পর ইংলিম বস বলেছেন, ‘ম্যাচের শেষভাগে এসে আমরা কিছু বিরুপ মন্তব্য শুনতে পেয়েছি। কিন্তু আমরা সবাই একে অপরের পাশে আছি এবং এই ধরনের ঘটনা একেবারেই অগ্রহনযোগ্য। সবকিছুই রিপোর্ট করা হয়েছে। এখন দেখা যাক এর ফল কি হয়। বিশ্ব প্রতিনিয়ত পরিবর্তিত হলেও কিছু মানুষ তাদের কুসংষ্কার নিয়েই বেঁচে আছে।’ সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Mbappy

বিশ্বকাপে স্বপ্নভঙ্গের পর এমবাপ্পের আক্ষেপ

July 15, 2026
Messi

ফুটবল ইতিহাসের সবচেয়ে রহস্যময় ছবি

July 15, 2026
স্পেনের কোচ

ফাইনালে প্রতিপক্ষ হিসেবে যে দলকে চাচ্ছেন স্পেনের কোচ

July 15, 2026

Latest News

Mbappy

বিশ্বকাপে স্বপ্নভঙ্গের পর এমবাপ্পের আক্ষেপ

Messi

ফুটবল ইতিহাসের সবচেয়ে রহস্যময় ছবি

স্পেনের কোচ

ফাইনালে প্রতিপক্ষ হিসেবে যে দলকে চাচ্ছেন স্পেনের কোচ

ICC

নতুন বৈশ্বিক টুর্নামেন্ট আনছে আইসিসি

WorldCup

আর্জেন্টিনা না ইংল্যান্ড? জুয়ার বাজারে বিশ্বকাপ ফাইনালে এগিয়ে কারা

আর্জেন্টিনা

সেমিফাইনালের আগে আর্জেন্টিনার কোচের মুখে বাংলাদেশের নাম কেন?

আর্জেন্টিনাকে বিশ্বকাপ

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর

ম্যারাডোনা

‘ম্যারাডোনা যা করেছিলেন, সেটা শুধু মেসিই পারবেন’

Argentina

আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, কারা যাবে ফাইনালে? জানাল সুপারকম্পিউটার

আর্জেন্টিনা

ইংল্যান্ডকে হারানো আর্জেন্টিনার কাছে যুদ্ধ জয়ের সমান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa