বহিষ্কার

Advertisement
দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে নোয়াখালীর হাতিয়া উপজেলার ৯ জন বিএনপি নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী ফজলুল আজিমের পক্ষে অবস্থান নেওয়ায় তাদের সংগঠনবিরোধী কর্মকাণ্ডের দায়ে বহিষ্কার করা হয়েছে।

নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য খন্দকার আবুল কালাম, হাতিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি কাজী আব্দুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোছলে উদ্দিন নিজাম চৌধুরী, অ্যাডভোকেট মো. ইউনুছ, সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইমাম হাসান, শেখ ফরিদ এবং সহ-কোষাধ্যক্ষ ফয়জুর রহমান নান্টু।

গাজীপুরে ৯৩৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৪০টি ঝুঁকিপূর্ণ

বহিষ্কারের বিষয়ে হাতিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি কাজী আব্দুর রহিম জানান, তারা এই সিদ্ধান্তে বিচলিত নন। তিনি বলেন, “আমাদের প্রার্থী ফজলুল আজিম তিনবারের সফল সংসদ সদস্য এবং অত্যন্ত জনপ্রিয়। আমরা আগামী ১২ ফেব্রুয়ারি ‘হরিণ’ মার্কাকে জয়ী করে তারেক রহমানকে এই আসন উপহার দিতে চাই।”

নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা কাজ করবে, তাদের প্রত্যেকের বিরুদ্ধেই কেন্দ্র থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, নোয়াখালী-৬ আসনে এবার মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি মনোনীত মূল প্রার্থী হিসেবে লড়ছেন মাহবুবের রহমান শামীম (ধানের শীষ)।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.