
আন্তর্জাতিক ডেস্ক : গাছ আমাদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জীবন রক্ষায় গাছের প্রয়োজন রয়েছে। তবে গাছও যে বেঁচে থাকতে চায়, তা হয়তো কখনো বোঝার চেষ্টা করা হয় না।
তবে সম্প্রতি গাছের বেঁচে থাকার এই আকুতি বুঝতে পেরেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গাছের ছবি পোস্ট করেছেন তিনি। আর সেই ছবি আলোড়ন সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ছবিতে দেখা যায়, একটি গাছের ভেঙে যাওয়া অংশ থেকে হাত বেড় হয়ে আসছে। এ যেন বেঁচে থাকার আকুতি জানানোর চিত্র। ছবিটি দেখে অবাক হয়েছে গোটা বিশ্ব।
অভিনেত্রীর পোস্ট থেকে জানা যাচ্ছে, যুক্তরাজ্যের ওয়েলসে সবচেয়ে উঁচু পাইন গাছটি সাম্প্রতিক ঝড়ে বিধ্বস্ত হওয়ায় গাছটি কেটে ফেলার প্রয়োজন হয়। কিন্তু কাঠুরে শিল্পী ‘সাইমন রোর্কে’ গাছটির স্মৃতি ধরে রাখতে না কেটে হাতের আদলে চমৎকার শিল্পরূপ দেন। যা কিনা বিশেষ অর্থ বহন করে।
যারা অপ্রয়োজনে গাছ কেটে ক্ষতিসাধন করে তাদের বিরুদ্ধে এই শিল্পরূপ হতে পারে একটি প্রতিবাদের প্রতীক। এছাড়াও অভিনেত্রী গাছ কাটা বন্ধ করে প্রকৃতি রক্ষায় আহ্বান জানিয়েছেন সবাইকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


