
এরই মধ্যে পদত্যাগ করতে বলা হয়েছে চন্দিকা হাথুরুসিংহে এবং তার সঙ্গে কাজ করা কোচিং স্টাফদের। বৃহস্পতিবার শ্রীলংকার ক্রীড়া মন্ত্রী হারিন ফার্নান্দো ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর কোচিং স্টাফদের পদত্যাগ করতে বলেন।
তিনি শ্রীলংকা ক্রিকেট বোর্ডকে এক চিঠিতে জানিয়েছেন, কোচিংয়ের দায়িত্বে যারা আছেন তারা যেন পদত্যাগ করেন। এরপর বোর্ড মনে করলে, নতুন চুক্তিতে আবার শ্রীলংকার জাতীয় দলের দায়িত্ব দিতে পারেন তাদের।
শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ আগামী ২৬ জুলাই কলম্বোয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবে। এরপর ২৮ ও ৩১ জুলাই ম্যাচ খেলে দেশে ফিরবেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ওই সিরিজের জন্য বাংলাদেশ এরই মধ্যে দল ঘোষণা করেছে। তবে শ্রীলংকা এখনও তাদের দল ঘোষণা করেনি।
বাংলাদেশের সাবেক কোচ ছিলেন হাথুরুসিংহে। তার অধীনেই শ্রীলংকা ঘরের মাঠে সিরিজ খেলবে। এরপর তাদের কোচিং প্যানেলে পরিবর্তন আসে কি-না সেটাই দেখার অপেক্ষা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



