জুমবাংলা ডেস্ক: ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত এমভি বাংলার সমৃদ্ধি জাহাজের নাবিক থার্ড ইঞ্জিনিয়ার (তৃতীয় প্রকৌশলী) মো. হাদিসুর রহমানের মরদেহ আজ ঢাকায় পৌঁছেছে।

হাদিসুরের মরদেহ নিতে ছোট ভাই গোলাম মাওলা প্রিন্স, চাচাতো ভাই সোহাগ হাওলাদার, খালা শিরীন আক্তার মমতাজ ও বরগুনা ২ আসনের সংসদ সদস্য সরকার হাসানুর রহমান রিমন ঢাকা বিমানবন্দরে উপস্থিত হন।
এরপর বিমানবন্দরের সকল আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১টা ১০ মিনিটের দিকে হাদিসুর রহমানের মরদেহ ফ্রিজার ভ্যানে করে বরগুনার বেতাগীর উদ্দেশ্যে তার স্বজনরা রওনা দিয়েছে।
হাদিসুরের চাচা মো. হারুনুর রশিদ বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় বেতাগীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



