হাবিপ্রবি

এম আব্দুল মান্নান,হাবিপ্রবি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের সম্মানিত ডীনবৃন্দ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকমন্ডলীসহ সকল কর্মকর্তাবৃন্দ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীরচর্চা ও শিক্ষা শাখার পরিচালক প্রফেসর ড. মো. মাহাবুব হোসেন।

আজ দুপুর ২.০৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ-০১ এ সমাপনী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। দুপুর ২.১৫ মিনিটে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা ও অলিম্পিক পতাকা উত্তোলন করা হয়। দুপুর ২.২০ মিনিটে ক্রীড়াবিদদের শপথ পাঠ করানো হয়। দুপুর ২.২৫ মিনিটে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। পরবর্তীতে ২.৩০ মিনিটে ইভেন্ট অনুযায়ী চ‚ড়ান্ত প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ভাইস-চ্যান্সেলর।

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে ভাইস-চ্যান্সেলর বলেন, ফেব্রুয়ারি মাস আমাদের ভাষার মাস। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন আমাদের শিক্ষা কার্যক্রমের পাশাপাাশি শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা এবং সেই সঙ্গে তাদেরকে শারীরিক এবং মানসিকভাবে একজন সুস্থ মানুষ হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নাই। দীর্ঘ সময় পরে হলেও আমাদের প্রাণের প্রতিষ্ঠান হাবিপ্রবিতে এই আয়োজন করতে পেরেছি। আগামীতে আমরা আরও সুন্দরভাবে নিয়মিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করব।

তিনি আরও বলেন জাতির পিতা চেয়েছিলেন বাঙালি জাতি জ্ঞান-বিজ্ঞানে উন্নত হউক সাথে সাথে খেলাধুলারও উৎকর্ষতা অর্জন করুক। জাতির পিতার আদর্শ ও রক্তের যোগ্য উত্তরসূরী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধূলার ব্যাপারে অত্যন্ত আগ্রহী। তাঁর যোগ্য নেতৃত্বে জাতি কৃষি, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তিতে দ্রুত সমৃদ্ধি অর্জন করছে। সাথে সাথে খেলাধুলায়ও আশাতীত উন্নতি অর্জন করছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতির সেই সমৃদ্ধির গর্বিত অংশীদার হিসেবে এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার সাথে সাথে ক্রীড়াক্ষেত্রে উন্নতি সাধন করতে চাই। পরিশেষে তিনি এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজক শরীরচর্চা ও র্শিক্ষা শাখার পরিচালক ও কর্মকর্তাসহ অংশগ্রহণকারী প্রতিযোগী ও দর্শকবৃন্দকে শুভেচ্ছা ও ধন্যবাদ জনান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google