Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় হায়দ্রাবাদে ডিএমপির পাঁচ সদস্যের প্রশিক্ষণ গ্রহণ
জাতীয়

হায়দ্রাবাদে ডিএমপির পাঁচ সদস্যের প্রশিক্ষণ গ্রহণ

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 12, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের সক্ষমতা বাড়াতে জাইকার রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের আওতায় ভারতের হায়দ্রাবাদে ট্রাফিক বিভাগের পাঁচ সদস্য প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

হায়দ্রাবাদে ডিএমপির পাঁচ সদস্যের প্রশিক্ষণ গ্রহণ
ছবি সংগৃহীত
Advertisement

ট্রাফিক সিস্টেম এন্ড সল্যুশন ইন হায়দ্রাবাদ, ইন্ডিয়া শীর্ষক প্রশিক্ষণ গত ১০ সেপ্টেম্বর হতে ১৬ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত হয়। সাত দিনের এই কর্মসূচিতে ট্রাফিক ব্যবস্থাপনার ওপর বাস্তবমুখী গুরুত্বপূর্ণ ধারণাসহ ভারতে ট্রাফিক ইন্টারসেকশন ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন ডিএমপির সদস্যরা।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যরা হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান পিপিএম, ট্রাফিক এয়ারপোর্ট জোনের সহকারী পুলিশ কমিশনার সাখাওয়াত হোসেন সেন্টু,  ট্রাফিক লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার জয়িতা দাস ও পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) ইসমাইল হোসেন।

প্রশিক্ষণপ্রাপ্ত দলটির সঙ্গে ছিলেন জাইকা এক্সপার্ট টিমের ইয়োসিহিসা আসাদা, প্রজেক্ট লিডার; টাটসুয়া আকিগুচি (ট্রেইনিং অ্যান্ড পাইলট প্রজেক্ট) ও নাটসুকি নাগাসাকা (এসিস্ট্যান্ট সিস্টেম মনিটরিং)।

প্রশিক্ষণ কর্মসূচিতে অন্তর্ভুক্ত ছিল ‘ট্রাফিক সেফটি অ্যান্ড ট্রাফিক ম্যানেজমেন্ট ইউজিং আইটিএস সেন্সিং টেকনোলজি’ এবং ‘কালেকশন অ্যান্ড এনালাইসিস অব ট্রাফিক এক্সিডেন্ট ডাটা অ্যান্ড ইউজ অব এনালাইসিস রেজাল্টস’ বিষয়ের ওপর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির একজন সহযোগী অধ্যাপকের লেকচার এবং হায়দ্রাবাদ ট্রাফিক পুলিশের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। কর্মসূচিতে আরো অন্তর্ভুক্ত ছিল ট্রাফিক নিয়ন্ত্রণ কেন্দ্র, হোন্ডা ইন্ডিয়া কর্তৃক পরিচালিত ট্রাফিক পার্ক এবং ট্রাফিক সিগন্যাল প্রস্তুতকারক প্রতিষ্ঠান পরিদর্শন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যরা মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে ডিএমপি হেডকোয়ার্টার্সে প্রকল্প পরিচালক, ডিআরএসপি-এর অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমানের নিকট ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ নিয়ে আলোচনা করেন।

ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকীকরণ ও যুগোপযোগী করার বিষয়ে ভারেতের হায়দ্রাবাদ ট্রাফিক পুলিশের অভিজ্ঞতা কীভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এডাপ্টিভ ট্রাফিক কন্ট্রোল সিস্টেম এবং ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম সংযোজনের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে সকল অংশীজনের মধ্যে সমন্বয় ও সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমানের মাধ্যমে হায়দ্রাবাদে উক্ত প্রশিক্ষণের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

সভায় প্রকল্প পরিচালক (ডিআরএসপি)-এর অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান বলেন, ‘প্রশিক্ষণার্থীদের হায়দ্রাবাদ থেকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান ডিএমপির ট্রাফিক বিভাগের সক্ষমতা বৃদ্ধিতে ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় সহায়ক ভূমিকা পালন করবে।

’ তিনি ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে নগরবাসীসহ সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানান।

ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রোজেক্টের আওতায় হায়দ্রাবাদ, ভারত হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থীগণের পক্ষ হতে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

সভায় জাইকা এক্সপার্ট টিমের নাও সুজিমুরা, সামনুম সুলতানা ও সুজানা আকিকোসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : কালেরকণ্ঠ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026
Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

July 30, 2026
রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

July 29, 2026

Latest News

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa